ইউনিভার্সেল মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৫:০৯ পিএম

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস ১ম বর্ষের (৯ম ব্যাচ) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় ইউনিভার্সেল মেডিকেল কলেজ লেকচার গ্যালারী-১ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তী।

তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, চিকিৎসকরা দেশের প্রথম সারির নাগরিক, তাই শিক্ষার্থীদের নিজেদের পড়াশোনার পাশাপাশি আচার ব্যবহারে বিশেষ লক্ষ্য রেখে ভবিষ্যতে সুদক্ষ চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় নিতে হবে এবং সফলতার মাধ্যমে এই মেডিকেল কলেজের সুনাম বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ, গবেষক এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টারের প্রধান অধ্যাপক ডা. মো. রিদওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

নবীন বরণ অনুষ্ঠানে কলেজের ফেইজ কোঅর্ডিনেটররা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন। ইউনিভার্সেল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো: ওয়াহিদুজ্জামান ভূঁইয়া নবাগত শিক্ষার্থীদের এমবিবিএস কোর্স কারিকুলাম ব্যাখ্যা করেন।

নবীন বরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থী (দেশি-বিদেশি) ও তাদের অভিভাবকরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে নবাগত ৬০জন শিক্ষার্থীকে বিশেষ উপহারসামগ্রী ও স্টুডেন্ট আইডি কার্ড দেয়া হয়।


একাত্তর/আরবিএস  

জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ ও ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা নিয়ে ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনার...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর