একাদশে ভর্তি : দ্বিতীয় ধাপে আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ এএম

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার। 

বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এ জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে। আবেদনের সময়ও একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমে দিতে পারবেন।

এদিকে, দ্বিতীয় ধাপে আবেদনের ফল শনিবার প্রকাশ করা হবে। নির্বাচিতরা ১৭ ও ১৮ সেপ্টেম্বর প্রাথমিক নিশ্চায়নের সুযোগ পাবেন। এরপর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে। ওই ধাপের ফল ২৩ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের প্রাথমিক নিশ্চায়ন চলবে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শুরু হয়। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ধাপে আবেদন করেছেন ১ লাখ ৮৬ হাজার ৩০৩ শিক্ষার্থী।

অন্যদিকে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। 

প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত হন ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী। কিন্তু তাদের মধ্যে নির্বাচন নিশ্চায়ন করেছেন ১০ লাখ ২৬ হাজার ৬৫৭ জন। অর্থাৎ প্রথম ধাপে কলেজ পেয়েও নিশ্চয়ন করেননি ২ লাখ ৩৫ হাজারেরও বেশি শিক্ষার্থী।

 

একাত্তর/এআর
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করার পরও বিপুলসংখ্যক শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন প্রক্রিয়ায় অংশ নেয়নি। শনিবার, প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত দ্বিতীয় ধাপের...
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর