এমসিজেএএ নতুন কমিটি গঠনে সম্মেলন শুক্রবার

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৪:৩৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই সমিতির (এমসিজেএএ) নতুন কমিটি গঠনের জন্য সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ফ্লোরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে এমসিজএএ’র নতুন কমিটি গঠন করার কথা রয়েছে।‌

এরইমধ্যে স্বচ্ছ ও গঠনতান্ত্রিক উপায়ে নতুন কমিটি গঠনের জন্য বিভাগের শ্রদ্ধেয় ও জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন হয়েছে।

এছাড়া বিভাগের সাবেক চেয়ারম্যান এবং সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমানের নেতৃত্বে একটি নির্বাচন কমিশনও করা হয়েছে।

কমিশনের অন্য সদস্যরা হলেন- সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, কাজি রওনাক হোসেন, অধ্যাপক মফিজুর রহমান ও শাওন্তী হায়দার।‌

সংগঠনের নিবন্ধিত সদস্যরাই শুধু নির্বাচনে অংশ নিতে পারবেন। একজন সদস্য সর্বোচ্চ দুই পদে দুটি আলাদা ফর্মে প্রার্থী হতে পারবেন।

আগ্রহপত্র জমা দেয়ার শেষ সময় ছিলো ৬ মার্চ। যাচাই-বাছাই শেষ হয়েছে ৭ই মার্চ। সম্মেলন ও নির্বাচন সফল করলে বিভাগের সকল অ্যালামনাইকে সময় মতো উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।‌

এআরএস
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর