ডেন্টালে ভর্তি শুরু ২৩ মে, চলবে ২৮ মে পর্যন্ত

আপডেট : ০৭ মে ২০২৩, ০৮:৫০ পিএম

আগামী ২৩ মে শুরু হচ্ছে দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষ ভর্তি। চলবে ২৮ মে পর্যন্ত। 

রোববার (৭ মে)  স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষার নম্বর ও এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাওয়া জিপিএ থেকেনম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা, পছন্দক্রম, কোটা অনুযায়ী ৫৪৫ জন পরীক্ষার্থীকে একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন: হাসপাতালে সার্জারি করেন রাঁধুনি-মালি-পরিচ্ছন্নতাকর্মী!

নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের অফিস সময়ে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। আবেদনপত্রে দেওয়া তথ্য ত্রুটিপূর্ণ হলে যে কোনো সময় তার ভর্তি বাতিল ও আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 


একাত্তর/এসি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন শুরু হয়েছে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার সকালে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে।বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়।নীতিমালা অনুযায়ী, ২০২১, ২০২২, ২০২৩ সালে দেশের যেকোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর