ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে আবারো উত্তাল বুয়েট

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৬:৫৫ পিএম

ছাত্র রাজনীতি বন্ধে আবারো উত্তাল বুয়েট। ক্যাম্পাসে রাজনৈতিক নেতা-কর্মীদের প্রবেশ ও তাদের কর্মসূচি বন্ধে বিক্ষোভ করছেন বুয়েটের শিক্ষার্থীরা। 

সকাল ৮ টা থেকে বুয়েট শহীদ মিনারের সামনে বুয়েটের প্রবেশমুখে অবস্থান নেন তারা। বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস পরীক্ষা। ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালকের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের দাবি, আবরার ফাহাদ হত্যার পর বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও বুধবার মধ্যরাতে বহিরাগত কিছু নেতা–কর্মী ক্যাম্পাসে প্রবেশ করে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করেছে।

বহিরাগতদের’ প্রবেশ ও রাজনৈতিক সমাগমের মূল সংগঠক পুরকৌশল বিভাগের ছাত্র ইমতিয়াজ হোসেনসহ তার সহযোগীদের বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান বিক্ষোভকারীরা। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে গতকাল বিকেলে শিক্ষার্থীরা বেশ কিছু দাবি বুয়েট প্রশাসনকে লিখিত আকারে জানানো হয়।

রাজনৈতিক নেতাদের রাতে বুয়েট ক্যাম্পাসে প্রবেশে সহায়তাকারী শিক্ষার্থীদের ছাত্রাবাস থেকে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দিচ্ছে তার ব্যাখ্যা চান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

গতকাল বিক্ষোভ থেকে দাবি আদায়ে আজ দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কর্তৃপক্ষ দাবি না মানলে ছাত্রকল্যাণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মিজানুর রহমানের অপসারণের দাবিতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

এআর
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মসজিদে তারাবির নামাজ শেষে সাবেক সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর সঙ্গে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ...
রাজধানীর সাত কলেজের জন্য নবগঠিত বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব।
প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওয়ালি উল্লাহ ঘোষণা দিয়েছেন, আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিভাগীয় শহরের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন চলবে। এছাড়া আগামী সপ্তাহে সব বিভাগে...
তিন দফা দাবিতে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
দেশের সমুদ্রবন্দরগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সংযোগ জোরদারে বিশ্বখ্যাত ডিপি ওয়ার্ল্ডসহ বিশ্বের শীর্ষ পাঁচটি কনটেইনার পরিচালনকারী কোম্পানির তিনটিকে বাংলাদেশে নিয়ে এসেছে সরকার। বাণিজ্যকে...
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে।
মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরি এবং সামাজিক সমস্যা নিরসনে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সমাজে ঘটে যাওয়া...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের একের পর এক হামলার জেরে  নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ থেকে রিয়াদগামী অন্তত পাঁচটি ফ্লাইট বাতিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর