যে ভাবে শত শত শিক্ষার্থীদের বদলে দিলেন একজন শিক্ষক

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৫০ পিএম

জেলা শহরের গতানুগতিক বাংলা মাধ্যমের স্কুল, কিন্তু সেই স্কুলের শিক্ষার্থীরা বির্তক করছে ব্রিটিশ ধাঁচের বিশুদ্ধ ইংরেজীতে। যা শুনে বোঝার উপায় নেই যে তারা বাংলা মাধ্যমের শিক্ষার্থী। 

মাত্র ৬ মাসের চেষ্টায় এমন এক হাজার শিক্ষার্থীকে দিয়ে তাক লাগানো এক অনুষ্ঠানের আয়োজন করেন যশোরের শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা শিক্ষক হামিদুল হক শাহিন। 

মিলনায়তন ভর্তি যে শিক্ষার্থীদের দেখছেন তারা যশোর জেলা শহরের ১০টি বাংলা মাধ্যমের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী। ৬ মাস আগেও ইংরেজী তাদের ভয় ছিলো। অথচ তারাই শত শত দর্শকের সামনে নেমেছেন ইংরেজীতে তর্ক যুদ্ধে। 

কয়েক বছর আগে নিজের উদ্যোগে যশোর এমএম কলেজের শিক্ষক হামিদুল হক শাহিন তার বাড়িতে শিক্ষার্থীদের নিয়ে তৈরি করেন আইডিয়া সমাজ কল্যান সংস্থা। যেখানে তিনি স্পোকেন ক্লাস, বিসিএস প্রস্তুতি কোচিংসহ শিক্ষার্থীদের মান উন্নয়নে নানা রকম কর্মকান্ড চালিয়ে আসছেন। তাও আবার বিনা পয়সায়। 

শিক্ষার্থীদের অভূতপুর্ব উন্নয়ন দেখে যশোর জেলা প্রশাসনের অনুরোধে ১০টি স্কুলে প্রাথমিকভাবে 'ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাংগুয়েজ: ইএলসি' নামে একটি প্রোগ্রাম হাতে নেন এই শিক্ষক। ৬ মাস ধরে ভাষা শিক্ষার সেই অনুশীলনে থেকে জেলা শহরে প্রায় এক হাজার শিক্ষার্থীকে প্রস্তুত করা হয়। যারা ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের মতোই ইংরেজীতে কথা বলতে পারেন। 

কোচিং টিউশানি বা গাইডের মতো শিক্ষার চরম এই বাণিজ্যিক যুগেও সম্পূর্ণ বিনা পয়সায় নিবেদিত প্রাণ একজন শিক্ষক নিজেকে এভাবে বিলিয়ে দিতে পারেন; সেটি হামিদুল হক শাহিনকে না দেখলে বিশ্বাস করা কঠিন। এমন একজন মানুষকে পেয়ে অভিভূত যশোরবাসী। 

ইংরেজী শেখা এই শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় ইএলসি সমাবর্তনের। যেখানে উপস্থিত হয়ে অভিভূত হন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও। 

 

এআর
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
২০২৫-২০২৬ অর্থবছরের জন্য রাজস্ব খাতভুক্ত বিভিন্ন বিশেষ ক্যাটাগরির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চলমান সংকট সমাধানে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে খসড়া অধ্যাদেশ চূড়ান্তকরণ, নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ও...
সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দেয়া ছয় দফা দাবির বিষয়ে দুপুরেই শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসছেন ছাত্র প্রতিনিধিরা। তাই পূর্ব নির্ধারিত রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল করে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর