কুবি উপ-উপাচার্য হুমায়ুন কবিরের পদত্যাগ

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১০:২১ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির পদত্যাগ করেছেন। ফলে ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল তিনজনই মেয়াদের আগে পদত্যাগ করলেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক চিঠিতে বলেন, যতদিন দায়িত্ব পালন করেছি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করেছি। আমার জানা মতে কারও প্রতি কোনো অন্যায় করিনি, অন্যায়ের সহযোগী হইনি। সব অন্যায়ের প্রতিবাদ করেছি এবং অনেক প্রসঙ্গে লিখিত দ্বিমত জানিয়েছি।

এর আগে গত ১২ আগস্ট প্রথমে সাধারণ শিক্ষার্থীদের একাংশ প্রো-ভিসির পদত্যাগ চেয়ে রেজিস্ট্রার বরাবর চিঠি দেন। এরপর ১৪ আগস্ট শিক্ষার্থীদের আরেক অংশ প্রো-ভিসিকে অন্যায়ভাবে পদত্যাগ করতে বলায় প্রতিবাদ জানিয়ে রেজিস্ট্রার বরাবর চিঠি দেন।

২০০৬ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। ২০০৭ সালের ২৮ মে শিক্ষা কার্যক্রম শুরু হয়।

প্রথম উপাচার্য প্রফেসর ড. গোলাম মাওলা, প্রথম সহ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও প্রথম কোষাধ্যক্ষ মো. আবদুল্লাহ কেউই মেয়াদ শেষ করে যেতে পারেননি।

একাত্তর/আরএ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) নিয়াজ আহমদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জানিয়েছেন, ভিসি পদ থেকে অব্যাহতি নিয়ে শিক্ষকতায় ফিরতে চান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলম পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর