ডিসিইউ’র অধ্যাদেশ জারির ৮০ শতাংশ কাজ শেষের দিকে: শিক্ষা উপদেষ্টা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৮:০৫ পিএম

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের বরাত দিয়ে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) আইন-২০২৫’এর খসড়া দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির ৮০ শতাংশ কাজ শেষের দিকে। শিগগিরই ঘোষণা দেওয়া হবে। 

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান সাত কলেজের প্রতিনিধি দলের এই সদস্য ঢাকা কলেজের শিক্ষার্থী তানজিমুল আবিদ।

শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে তিনি জানান, অধ্যাদেশের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। শিক্ষা উপদেষ্টা বাকি ২০ শতাংশের জন্য শিক্ষার্থীদের আন্দোলন না করে অপেক্ষার আহবান জানিয়েছেন। 

আবিদ বলেন, উপদেষ্টার এমন আশ্বাসে আজকের মতো আন্দোলন কর্মসূচি শেষ করা হয়েছে। 

এদিকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে করা আন্দোলন আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছেন সরকারি সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের সদস্য মো. নাঈম হাওলাদার।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ প্রণয়নের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। দ্রুতই বাকি কাজ শেষ করে অধ্যাদেশ জারি করা হবে। সেজন্য আপাতত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, সকালে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও এতে যোগ দেন। অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এখন যান চলাচল স্বাভাবিক আছে।

বিকাল পৌনে চারটার দিকে শিক্ষার্থীদের ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন। এসময় তারা জানান, কবে অধ্যাদেশ জারি করা হবে এবং অন্য দাবির বিষয়ে আলোচনা করতে তারা সচিবালয়ে যাচ্ছেন। সেখানে তারা শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও শিক্ষা সচিবের সঙ্গে আলোচনা করবেন।

চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে আলাদা করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। 

সাত কলেজের মধ্যে রয়েছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। 

একাত্তর/এসি
রাজধানীর সাত কলেজের জন্য নবগঠিত বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চলমান সংকট সমাধানে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে খসড়া অধ্যাদেশ চূড়ান্তকরণ, নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ও...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলসহ রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এবার ১১ হাজার ১৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। যা গতবারের তুলনায় কম।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর