ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণবিয়ে, প্রশাসন অনুমতি দেয়নি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ এএম

ফেসবুকে এখন যে খবরটি নিয়ে সবচেয়ে বেশি হৈচৈ হচ্ছে সেটি হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নাকি গণবিয়ের আয়োজন চলছে! এ নিয়ে নেটিজেনদের হৈ হুল্লোড় কানে গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। পরে কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে, এমন আয়োজনের অনুমতি দেওয়া হয়নি।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাউকে গণবিয়ে আয়োজনের অনুমোদন দেয়নি। তাছাড়া কেউ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কর্তৃপক্ষকে জানায় নাই।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতিনীতি এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সামাজিক অনুষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সংশ্লিষ্ট থাকার সুযোগ নেই। যেসব শিক্ষার্থী এ উদ্যোগ নিয়েছে, তা একান্ত তাদের ব্যক্তিগত উদ্যোগ।

বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধও জানানো হয়েছে।

একাত্তর/এসি
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর