একের পর এক সাপ আনছেন সৃজিত, কী বলছেন মিথিলা

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ পিএম

যে বাড়িতে মিথিলা-সৃজিতের বসবাস, সেই বাড়িতে বেশ কিছুদিন ধরে একের পর এক সাপ এনে তুলছেন জাতিস্মর পরিচালক। এদিকে মিথিলার যেন ঘরছাড়া অবস্থা! একজন সর্পপ্রেমী অন্যজনের সর্পে ভীতি।

বাংলাদেশি অভিনয় শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা বিয়ে করেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে। বিয়ে করে কলকাতায় সংসারও পেতেছেন। কলকাতার পরিচালক সৃজিতের সঙ্গে তার কয়েক বছরের সংসার।

সর্পপ্রেমে সৃজিত, মিথিলার ঘরছাড়া অবস্থা!

পাখি কিংবা বিড়াল নয়, পোষ্য একেবারে সাপ! তাও আবার পাইথন। যার আদি নিবাস সুদূর আমাজনের জঙ্গল। কলম্বিয়া থেকে পোষ্য পাইথনকে নিজের বাড়িতে এনেছেন সৃজিত মুখোপাধ্যায়। সাধ করে পাইথনের নাম রেখেছেন পুরাণ অনুসারে, ‘উলুপী’। পুরাণে যাকে বলা হয়েছে নাগরাজ কৌরব্যের কন্যা।

শুরুতে একটা বল পাইথন থাকলেও এখন তা এসে চারটিতে দাঁড়িয়েছে। মিথিলা এখন তাই ভয়ে আছেন। সেই ভয়ের কথা প্রকাশ্যেও এনেছেন। বলেছেন, তিনি নাকি সাপের ভয়েতেই বাড়ি ঢুকতে পারছেন না।

সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার ঝিলম গুপ্তকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভয়ের কথা বলেন মিথিলা। সেই সাক্ষাৎকারের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। মিথিলা বলেছেন, ‘চারটি পাইথন আছে, শুনছি আরও আসবে, এটা শোনার পর থেকে ভয় লাগছে।’

সৃজিতের ঘরে সাপ থাকবে নাকি মিথিলা!

মিথিলা জানান, তার বর সৃজিতের খুবই পছন্দের প্রাণী সাপ । সেই প্রসঙ্গ তুলে এনে মিথিলা বলেন, ‘পোষ্য হিসেবে বাড়িতে অনেকগুলো সাপ তো আছে। প্রথমে একটি ছিলো, এখন হয়েছে চারটি। শুনছি, আরও আসবে। প্রথমে যখন একটি ছিলো, তখন খুব একটা ভয় পেতাম না। তারপর এই সংখ্যা যখন আট হবে, সেটা তো ভয়ের কারণ হবেই।’

বাড়িতে বল পাইথন পুষছেন সৃজিত, এমন খবর বেশ কিছুদিন ধরে চর্চা হচ্ছিল। সৃজিত অবশ্য সেই পোষ্যের ছবিও পোস্ট করেছিলেন। কলকাতায় নিজের নতুন ছবি ‘ও অভাগী’ প্রচারণায় গেলে মিথিলা দেখেন, সেখানে একটি নয়, মোট চারটি বল পাইথন রয়েছে, যা দেখে চমকে যান মিথিলা।

বাড়িতে সাপ পোষার বিষয়ে জানতে চাইলে মিথিলা বলেন, ‘আমাদের বিল্ডিংটার নাম শিশির বিল্ডিং। এখন তো মনে হচ্ছে এটা সরীসৃপ বিল্ডিং হয়ে যাবে।’

এনএন/কেএসএইচ
নাটক-সিনেমায় বা কল্পকাহিনীতে মানুষ থেকে সাপ হয়ে যাওয়ার গল্প রয়েছে বহু। যেমন সত্যজিৎ রায়ের ‘খগম’ গল্পে ধূর্জটিবাবুর বালকিষণ হয়ে যাওয়ার ঘটনা। কিন্তু এসব তো বাস্তব নয়, নিছক কল্পনা। তবে কলকাতায় এবার...
সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে সোমবার। উপমহাদেশের বিখ্যাত পরিচালক মৃণাল সেনের বায়োপিক।
গত বছর সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ উঠেছিলো ভারতের বিতর্কিত ইউটিউবার এলভিস যাদবের বিরুদ্ধে। এতে বারবার জেরার মুখে পড়তে হয়েছিলো এলভিসকে।
পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত সিনেমা ‘ও অভাগী’। মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। নারী কেন্দ্রিক এই গল্পে মিথিলা এক প্রতিবাদী ও রহস্যময়ী নারী চরিত্র। যাকে ঘিরেই সিনেমার গল্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর