সেই সাপের বিষ নিয়েই গ্রেপ্তার এলভিস

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৭:৫৬ পিএম

গত বছর সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ উঠেছিলো ভারতের বিতর্কিত ইউটিউবার এলভিস যাদবের বিরুদ্ধে। এতে বারবার জেরার মুখে পড়তে হয়েছিলো এলভিসকে।

এবার ওই অভিযোগে রোববার তাকে গ্রেপ্তার করেছে নয়ডা পুলিশ। ওইদিনই তাকে আদালতে হাজির করা হয়েছে। বর্তমানে পুলিশি জিজ্ঞাসাবাদে রয়েছেন এলভিস যাদব।

‘বিগ বস’ ওটিটির দ্বিতীয় সিজন জেতার পর থেকেই একের পর এক বিতর্কে জড়াচ্ছে এলভিস যাদবের নাম। গত বছর নভেম্বর মাসে তার বিরুদ্ধে সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ ওঠে; যদিও একাধিকবার সেই অভিযোগ অস্বীকার করেছিলেন এলভিস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকেই এলভিসের গ্রেপ্তারের খবর ছড়িয়েছে। ভিডিওটিতে দেখা যায়, এলভিসসহ ছয়জনকে বন্য প্রাণী সংরক্ষণ আইনের আওতায় আটক করা হয়েছে।

এলভিসদের পার্টি থেকে পাওয়া সাপের বিষের নমুনার ফরেনসিক পরীক্ষা করানো হয়েছিলো। তার রিপোর্টে বিষাক্ত সাপের বিষের অস্তিত্ব পাওয়া যায়। তারই জের ধরে এলভিস গ্রেপ্তার।

এলভিসের জন্ম ভারতের হরিয়ানায়। জন্মসূত্রে নাম তার সিদ্ধার্থ যাদব। ২০১৬ সালে ‘দ্য সোশ্যাল ফ্যাক্টরি’ নামে একটি ইউটিউব চ্যানেল খোলেন তিনি। পরে এর নাম পাল্টে করা হয় ‘এলভিস যাদব’। বিগ বস ওটিটির দ্বিতীয় মৌসুমে পূজা ভাট, অভিষেক মালহান, বেবিকা ধ্রুব, মনীশা, রানির মতো প্রতিযোগীদের হারিয়ে জয়ী হয়েছিলেন এলভিস।

এনএন/কেএসএইচ
মাত্র কিছুদিন আগেই নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তারের পর ছাড়া পেয়ে আবার পুলিশের হাতে আটক হলেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। 
নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।
খুব দ্রুতই বাড়ছে ওটিট’র চাহিদা। এই প্ল্যাটফর্ম শুরু হয়েছিল আমেরিকা থেকে এবং ধীরে ধীরে তা বাংলাদেশে এসে পৌঁছেছে। কোভিড অতিমারির সময় থেকে বিনোদনের ক্ষেত্র হিসাবে দর্শকের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে...
যে বাড়িতে মিথিলা-সৃজিতের বসবাস, সেই বাড়িতে বেশ কিছুদিন ধরে একের পর এক সাপ এনে তুলছেন জাতিস্মর পরিচালক। এদিকে মিথিলার যেন ঘরছাড়া অবস্থা! একজন সর্পপ্রেমী অন্যজনের সর্পে ভীতি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর