মিথিলা এবার শরৎচন্দ্রের ‘অভাগী’

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১১:২৬ পিএম

পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত সিনেমা ‘ও অভাগী’। মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। নারী কেন্দ্রিক এই গল্পে মিথিলা এক প্রতিবাদী ও রহস্যময়ী নারী চরিত্র। যাকে ঘিরেই সিনেমার গল্প। সিনেমায় উঠে এসেছে কিশোরী থেকে শুরু করে এক মায়ের সংগ্রামের ইতিবৃত্ত।

‘ও অভাগী’তে মিথিলা দুরন্ত এক কিশোরী। যে সব সময় গ্রামজুড়ে মাতিয়ে রাখে। তার এমন কাণ্ড দেখে সবাই ভাবে এই মেয়ে বিয়ের পরে কীভাবে সংসার করবে। কে তাকে ঘরে তুলবে। কখনো সামনে, কখনো আড়ালে শুনতে হয় নানা কথা। সেই মেয়ের একসময় বিয়ে হয়। তারপরও দুঃখ তার পিছু ছাড়ে না, তার স্বামী তাকে ছেড়ে যায়। সমাজে স্বামী ছাড়া নানা প্রতিবন্ধকতায় পড়তে হয় অভাগীকে।

সিনেমাটির গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ থেকে অনুপ্রাণিত। ছবিটি ২৯ মার্চ মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী।

সিনেমাটির চরিত্রায়ণ নিয়ে মিথিলার ভাষ্য, ‘আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। দুটি সময়ের দুটি চরিত্র করতে হবে। একটি ১৫ থেকে ১৬ বছরের চঞ্চল তরুণীর, আরেকটি বিবাহিত ত্রিশোর্ধ্ব নারীর। অভাগীর ১০ বছরের ছেলে আছে। সব মিলিয়ে চরিত্র বেশ চ্যালেঞ্জিং। আমি সব সময়ই সিনেমাতে এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্র করতে পছন্দ করি।’

শরৎচন্দ্রের মূল গল্পের সঙ্গে কিছুটা সংযোজন বিয়োজন করেই চিত্রনাট্য তৈরি হয়েছে। যোগ হয়েছে নতুন কিছু চরিত্র। গল্পে ষাট ও সত্তরের দশকের গ্রামীণ সংস্কৃতির বাস্তবতা তুলে ধরা হয়েছে। ‘অভাগী একজন যোদ্ধা’ উল্লেখ করে সিনেমার পরিচালক অনির্বাণ গণমাধ্যমে বলেছিলেন, ‘সে অন্যদের চেয়ে আলাদা, তার নিজস্ব ভাবনা আছে। আত্মবিশ্বাস নিয়ে একাই লড়ে যায় সে।’ 

সিনেমায় রাফিয়াত রশীদ মিথিলা ছাড়াও আরও অভিনয় করেছেন সায়ন ঘোষ, সুব্রত দত্ত, ইশান, জিনিয়া প্রমুখ।

টালিউডে এটি মিথিলার মুক্তিপ্রাপ্ত তৃতীয় সিনেমা। ২০২২ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘আয় খুকু আয়’ সিনেমার মাধ্যমে টালিউডে পা রাখেন মিথিলা। সর্বশেষ গত বছর মুক্তি পায় ‘মায়া’। রাজর্ষি দের পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেন মিথিলা।

এনএন
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর