শেখ হাসিনাকে ফিরতে হলে আত্মসমর্পণ করতে হবে: সাইফুল হক

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে চোরাগোপ্তা পথে নয়, বরং আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে হত্যা, সন্ত্রাস, নাশকতা ও আগুন দেয়ার  প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য মীর রেজাউল আলমের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে সাইফুল হক বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাইলে তাঁর প্রথম কাজ হবে আইনের কাছে আত্মসমর্পণ করা। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকার তাঁকে ফেরত পাঠাতে পারে, পাশাপাশি দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে আত্মসমর্পণ করে আইনের মুখোমুখি হওয়ার পথও তাঁর জন্য খোলা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় সহিংসতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের নিন্দা জানিয়ে সাইফুল হক বলেন, সন্ত্রাস করে অতীতে কেউ বাংলাদেশে ফিরতে পারেনি, তাঁরাও পারবেন না; আইসিটি মামলায় আত্মসমর্পণের সুযোগ থাকার সময় তা গ্রহণ না করলেও এখন আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েই তাঁকে ফিরতে হবে।

ভারত সরকারের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নামে বাংলাদেশে চলা সন্ত্রাসী তৎপরতার বিষয়ে ভারত অবগত কি না তা স্পষ্ট করা প্রয়োজন। একদিকে সমমর্যাদা ও বন্ধুত্বের কথা বলা, অন্যদিকে ভারতীয় ভূখণ্ডে আশ্রয় নেওয়া পতিত সরকারপ্রধানের ঘোষণায় বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি হওয়া বন্ধুত্বের নমুনা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।


সাইফুল হক বলেন, গত আড়াই বছরে দেশে আওয়ামী লীগের বড় অংশের সামাজিক ও রাজনৈতিকভাবে আত্মীকরণ হয়েছে এবং অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন; কিন্তু শেখ হাসিনার ফেরার ঘোষণা পরিস্থিতিকে নতুন করে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে ক্ষমা প্রার্থনা, দায় স্বীকার, অনুশোচনা এবং প্রচলিত বিচারের মুখোমুখি হতে হবে বলে জানান তিনি। কোনো পক্ষ গৃহযুদ্ধ বা অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা করলে জনগণ ও রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও শক্তিশালী হবে এবং তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়টিকে কেবল আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে না দেখে এর রাজনৈতিক দিকও বিবেচনায় নিতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ইতিবাচক হলেও তা যেন শুধু প্রচারে সীমাবদ্ধ না থাকে; বরং সব শ্রেণি-পেশার মানুষকে আস্থায় নিয়ে কার্যকর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।


সমাবেশে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গ তুলে সাইফুল হক বলেন, ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য নয়; শ্রমিকের পেটে আগুন জ্বললে দেশে শান্তি আসবে না। তিনি দ্রুত মজুরি বোর্ড বসিয়ে বাঁচার মতো মজুরি পুনর্নির্ধারণের দাবি জানান।

সভাপতির বক্তব্যে বহ্নিশিখা জামালী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে; সরকারের উচিত শুধু মন্ত্রী-এমপিদের দিকে নজর না দিয়ে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে মনোযোগ দেওয়া। রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান শ্রমিকদের জীবনধারণের বাস্তবতা বিবেচনায় ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি বাস্তবায়নের দাবি জানান এবং পতিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম ও ঢাকা মহানগর উত্তর বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক তুহিন রহমান; এ সময় ঢাকা মহানগর উত্তর বিপ্লবী যুব সংহতির সভাপতি মো. ইব্রাহিম হোসেন রনি, পার্টির সদস্য মোহাম্মদ আলী, আরিফ ইসলাম ও নান্টু দাসসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

একাত্তর/এআরএস
অন্তর্বর্তীকালীন সরকার গোপনভাবে বিদেশিদের সঙ্গে লালদিয়া ও পানগাঁও চুক্তি করেছে। এখন গোপন চুক্তির মাধ্যমেই সরকার বিদেশিদের হাতে দেশের টার্মিনাল তুলে দেবার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী...
বড় রাজনৈতিক দলগুলো সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর রাখার পক্ষে থাকলেও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মত দিয়েছে কমিশন প্রস্তাবিত চার বছরে। প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবারের বেশি চায় না দলটি।
অচিরেই নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট শিডিউল বা সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।   
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে নির্বাচনের যে সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে, সেটিকে ভালো চোখে দেখছে না রাজনৈতিক দলগুলো।
গাজীপুরে বৃহস্পতিবারও পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়েছেন শ্রমিকদের একটি অংশ। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং সড়কে আগুন...
টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই চলছে আলোচনা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কলকাতার কসবার নিজের ফ্ল্যাটে আইনি বিয়ে ও বাগদান সারবেন এই...
গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেন আন্দোলনরত শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে...
ডিসেম্বরকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ঠেকাতে সারাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি প্রতিহত করতে কঠোর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর