সর্বোচ্চ প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে সাইমনের 'অন্যদিন'

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ০৯:১৭ পিএম

বিশ্বের সবচেয়ে বড় প্রামাণ্য চলচ্চিত্রের উৎসব 'ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভাল আমস্টারডাম ইডফা'র আর্ন্তজাতিক প্রতিযোগিতা বিভাগে ২০ নভেম্বর প্রদর্শিত হচ্ছে কামার আহমেদ সাইমনের 'অন্যদিন'। ২১ দেশের ১৪ টি ছবির সঙ্গে প্রতিযোগিতা করছে ছবিটি। বিশ্বের বিভিন্ন দেশের তিন শতাধিক চলচ্চিত্র নিয়ে 'ইডফা'র এবারের আসর বসছে ১৭ থেকে ২৮ নভেম্বর।

লন্ডন ফিল্ম উইকের রেটিং এ বিশ্বের সেরা দশ চলচ্চিত্র উৎসবের তালিকায় ছয়ে থাকা ইডফা'র এবারের আসরে প্রতিযোগিতা বিভাগে লড়ছে কামার আহমাদ সাইমনের ওয়াটার ট্রিলজির দ্বিতীয় ছবি 'অন্যদিন'। ছবিটির মোট পাঁচটি স্ক্রিনিং হবে এই উৎসবে।

সানড্যান্স-এর গ্র্যান্ট এ্যাওয়ার্ড, লোকার্নো হাবের 'সেরা প্রজেক্ট', কান-এর লাএতেলিয়ারে পৃথিবীর অন্যতম সম্ভাবনাময় ছবি হিসাবে আমন্ত্রণ এবং সর্বশেষ ইডফা'র মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় নির্বাচন-বলা যায় ছবিটির আট বছরের নিভৃত যাত্রার স্বীকৃতি।

এ বিষয়ে অন্যদিনের পরিচালক কামার আহমেদ সাইমন একাত্তরকে বলেন, এখানে ২১ টা দেশের ১৪ টি ছবি প্রতিযোগিতা করছে যেগুলোর ভেতর আমার খুবই প্রিয় একজন নির্মাতার ছবিও আছে, তার সাথেও আমি কম্পিট (প্রতিযোগিতা) করবে, এটা আমার জন্য একটা শ্লাঘার বিষয়। 

অন্যদিন চলচ্চিত্রটি সম্পর্কে কামার আহমেদ সাইমন বলেন, আমার কাছে মনে হয় এই ছবিটা সবসময়ই রেলেভেন্ট (প্রাসঙ্গিক) একটা ছবি। শুনতে কী পাও ছবিটা করা হয়েছিল একেবারে দক্ষিণাঞ্চলের সুন্দরবনে। আর অন্যদিন ছবিটা করা হয়েছে খুলনা থেকে ডাকা ফেরার পথে যেসব নদীপথ আছে সেগুলোকে মাথায় রেখে। 

অন্যদিন একই সাথে শতভাগ ফিকশন ও শতভাগ নন ফিকশন দাবী করে এই পরিলাচক বলেন, কোনটুকু আমার বানানো চরিত্র আর কোনটুকু আমার বানানো সিকোয়েন্স আর কোনটুকু আসল ঘটনা, এই দুইটা ব্যাপারের যে মিশেল এটা অনেক সময় সম্পাদনার টেবিলে আমার সম্পাদকও বের করতে পারেনি। অন্যদিনের এই যাত্রাকে 'অনন্য' আখ্যা দিয়ে চলচ্চিত্রটির প্রযোজক সারা আফরিন বলেন, অবশ্যই এই প্রতিযোগিতায় আসতে পারা অন্যদিনের জন্য অনন্য একটা সম্ভবনা। কামার শুনতে কী পাও ছবিটির মধ্য দিয়ে এক ধরণের কাজ শুরু করেছিল, অন্যরকম এক সিনেমাটিক ভাষা তৈরির। সেই এক্সপ্রিমেন্টকে মোটামুটি অন্য লেভেলে নিয়ে গেছে অন্যদিন চলচ্চিত্র। তাছাড়া বিশ্বের অন্যতম প্রধান ফিল্ম ফেস্টিভালের মেইন কম্পিটিশনে ছবিটার উদ্বোধন হওয়াটা বড় বিষয়। অন্যদিন নিয়ে আমি আশা করছিলাম এমন কিছু ঘটবে। 

অন্য দিন আজকের কথা নয়, অন্য কোন এক দিনের কথা। কামারের চলচ্চিত্র ভাষা মুছে ফেলার চেষ্টা করেছে ফিকশন আর নন ফিকশনের সীমারেখা।



একাত্তর/এসএ

বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর