করোনার থাবায় স্থগিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২:৫৬ পিএম

প্রতিযোগী ও আয়োজকদের একটি বড় অংশ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে এবছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। 

ডিসেম্বরের ১৬ তারিখে পুয়ের্তো রিকোয় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালের আসর বসার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে ৯০ দিনের জন্য। 

আয়োজকদের তরফ থেকে বলা হয়েছে, পুয়ের্তো রিকোয় ফাইনাল হবে, কিন্তু ৯০ দিন পর। কারণ আয়োজকদের একটা অংশ ও প্রতিযোগীদের একটা বড় অংশ করোনা আক্রান্ত হয়েছেন।

আয়োজকদের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, নানাবিধ নিরাপত্তার দিক খতিয়ে দেখে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার। প্রতিযোগী, আয়োজক ও দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। কারণ, এই সংক্রমণের মধ্যেও প্রতিযোগিতা চালিয়ে নিয়ে গেলে স্টেজ ও গ্রিন রুমে সংক্রমণের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: যুক্তরাজ্যে ভ্রমণ ও সে দেশ থেকে আসার ওপর ফ্রান্সের কড়াকড়ি

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে যখন একাধিক করোনা আক্রান্তের খবর পাওয়া যায়, তখন কথা বলা হয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। সেই আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার। 

তবে এই ক'দিনে আক্রান্তরা নিজেদের দেশে ফিরতে পারবেন কী না, তা নিয়ে একটি সংশয় তৈরি হয়েছে। মিস ওয়ার্ল্ড লিমিটেডের সিইও জুলিয়া মর্লে জানিয়েছেন, 'আমরা প্রতিযোগীদের জন্য অপেক্ষা করছি। কোভিডের ভ্রুকুটি কেটে গেলেই ফের আয়োজিত হবে প্রতিযোগিতা।' 


একাত্তর/এসজে

দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সংগীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র, কান্ট্রি মিউজিকের কিংবদন্তি রানি এবং মানবতাবাদী অনুকরণীয় ব্যক্তিত্ব ডলি পার্টন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর