আবারও করোনায় আক্রান্ত আসাদুজ্জামান নূর

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৮:২৮ পিএম

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য কোভিড পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। 

জানা গেছে, নূরের শরীরে কোনো উপসর্গ নেই। হাসপাতালে ভর্তি থাকলেও অসুস্থতার বিশেষ কোনো লক্ষণ দেখা যায়নি। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আসাদুজ্জামান নূর।

করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করে আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম জানান, জাতীয় সংসদ অধিবেশনে যাওয়ার জন্য রোববার করোনা পরীক্ষা করেছিলেন তিনি। তখন তার রেজাল্ট পজিটিভ এলে সংসদে না গিয়ে তিনি বাসায় চলে যান। পরদিন সোমবার তিনি ঢাকাস্থ বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি সেখোনেই চিকিৎসাধীন রয়েছেন। আগের তুলোনায় অনেকটাই সুস্থ্ রয়েছেন তিনি।

এদিকে, আসাদুজ্জামান নূরের দ্রুত রোগমুক্তি কামানায় মঙ্গলবার বাদ আসর নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে এক দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই দেয়ামাহফিলের আয়োজন করে নীলফামারী প্রেসক্লাব। 

আরও পড়ুন: মেক্সিকোতে সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা

ওই দোয়া মাহফিল পরিচালনা করেনে নীলফামারী বড় মসজিদের পেশ ইমাম খন্দকার মোহাম্মদ আশরাফুল হক নূরী।

এসময় উপস্থিত নীলফামারী প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক সরওয়ার মানিক, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, সহসভাপতি ভুবন রায় নিখিল, মোস্তাফিজুর রহমান সবুজ, যুগ্মসাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, প্রচার সম্পাদক বিজয় চক্রবর্তী কাজল, নির্বাহী সদস্য মীর মাহমুদুল হাসান আস্তাক, ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন, সাহিত্য, সাংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক আবুল বারীসহ প্রেসক্লাবের সকল সাধারণ ও সহযোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।


একাত্তর/এসএ 

আবারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের জীবন্ত কিংবদন্তী অমিতাভ বচ্চন। দু’বছর আগে তিনি আরও একবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন।বুধবার এক টুইট বার্তায় অমিতাম বচ্চন জানান, তাঁর করোনা...
ওপার বাংলার সিনেজগতে এবার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। পরীক্ষার ফল পজিটিভ হবার সঙ্গে সঙ্গে নিভৃতবাসে চলে গেছেন তিনি। অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী নিজেই...
বলিউডে হঠাৎ করে নেমে এসেছে করোনার থাবা। একের পর এক তারকার করোনা হওয়ার খবর সামনে আসছে। এ মুহূর্তে করোনা আক্রান্ত দুই সেনসেশন ক্যাটরিনা কাইফ ও শাহরুখ খান। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ তাদের দুজনের...
করোনার নতুন ধরন ওমিক্রনের দাপট বলিউডেও চলছে সমানতালে। আর সেই দাপট এবার লেগেছে বলিউডের দাপুটে 'বচ্চন' পরিবারে।করোনায় আক্রান্ত হয়েছেন অভিনয়শিল্পী জয়া বচ্চন। আগেরবার পুরো পরিবার কোভিড-১৯ ভাইরাসে...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর