বচ্চন পরিবারে আবারও করোনার হানা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫১ পিএম

করোনার নতুন ধরন ওমিক্রনের দাপট বলিউডেও চলছে সমানতালে। আর সেই দাপট এবার লেগেছে বলিউডের দাপুটে 'বচ্চন' পরিবারে।

করোনায় আক্রান্ত হয়েছেন অভিনয়শিল্পী জয়া বচ্চন। আগেরবার পুরো পরিবার কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেও একমাত্র তিনিই সংক্রমিত হননি। তবে এবার আর শেষ রক্ষা হলো না।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, করোনা আক্রান্ত হলেও বিশেষ কোনো অসুবিধা হচ্ছে না জয়া বচ্চনের। নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।

আরও পড়ুন: কখনও 'বাঘা' কখনও 'বিরিঞ্চি বাবা', রবি ঘোষের প্রয়াণে শ্রদ্ধা

এর কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হবার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান অভিনয়শিল্পী শাবানা আজমি। 

ভারতে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। সারাদেশের করোনা সংক্রমণের উর্ধ্বগতির চিত্র দেখা যাচ্ছে বলিউড পাড়াতেও। জন আব্রাহাম, কারিনা কাপুর খান, অমৃতা অরোরা, অর্জুন কাপুরসহ অনেক অভিনয়শিল্পীই আক্রান্ত হয়েছেন করোনায়।


একাত্তর/টিএ

বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর