দ্বিতীয়বার করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৭:৫২ পিএম

আবারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের জীবন্ত কিংবদন্তী অমিতাভ বচ্চন। দু’বছর আগে তিনি আরও একবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন।

বুধবার এক টুইট বার্তায় অমিতাম বচ্চন জানান, তাঁর করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে। তাই যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের পরীক্ষা করে নেয়ার অনুরোধ করছেন তিনি।

টুইটে অমিতাভ লিখেন, মাত্রই আমার কোভিড নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাঁদের পরীক্ষা করিয়ে নেয়ার অনুরোধ করছি।

এর আগে ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সে সময় অমিতাভকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। 

সেখানে দু’সপ্তাহের বেশি চিকিৎসাধীন ছিলেন তিনি। সেই সময় তাঁর পুত্র অভিষেকও কোভিড পজিটিভ হয়েছিলেন। তিনিও ভর্তি ছিলেন হাসপাতালে। 

কোভিড আক্রান্ত হয়েছিলেন অভিষেকের স্ত্রী ও বলিউড নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নাতনি আরাধ্যাও। তাঁরা সবাই হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন। 


একাত্তর/এআর

অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, অভিনয়জগতে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন অনেকেই। তাদের অনেকেই অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও বেশ ভালো। এই তালিকায় রয়েছে বিদ্যা বালন থেকে জন আব্রাহমও।
বচ্চন পরিবারের সাথে ঐশ্বরিয়ার দূরত্ব যেন ক্রমশ স্পষ্ট বোঝা যাচ্ছে। তাদের একেরপর এক কর্মকাণ্ড জানিয়ে দিচ্ছে যেকোনো সময় আসবে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের বিচ্ছেদের ঘোষণা। সম্প্রতি অমিতাভ বচ্চন তার...
ডিপফেক! নেট দুনিয়ার নতুন এক আতঙ্কের নাম। এর মানে চরম ভুয়া ভিডিও। মুখ এক, শরীর আলাদা। হালের কৃত্রিম বুদ্ধিমত্তার ফসল। যে কারো শরীরে বসিয়ে দেয়া যায়, সে কারো মুখ।
নাগ আশ্বিনের সায়েন্স ফিকশন সিনেমা ‘প্রজেক্ট কে’-তে প্রভাসের প্রথম লুক প্রকাশ হয়েছে বুধবার।ছবিটিতে সুপারহিরোর চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি সিনেমার সুপারস্টার প্রভাস। ওই চরিত্রের ছবি প্রকাশের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর