গরু চোরাচালান মামলায় দেবকে সিবিআইয়ের তলব

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৯ এএম

ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু চোরাচালানের ঘটনায় করা একটি মামলার তদন্তে অভিনেতা এবং পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দীপক অধিকারী দেবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।

সিবিআই সূত্র জানায়, সংস্থাটির দুর্নীতিবিরোধী শাখা অভিনেতা দেবকে আগামী ১৫ ফেব্রুয়ারি কলকাতার নিজাম প্যালেসে সিবিআই কার্যালয়ে হাজির হতে বলেছে।

সিবিআই জানায়, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর করা এ মামলায় অভিযুক্ত কয়েকজনকে জিজ্ঞাসাবাদের সময় দেবের নাম বেশ কয়েকবার উঠে আসে। 

আরও পড়ুন: ইভ্যালির সাত গাড়ির নিলাম আজ

সীমান্ত দিয়ে গরু চোরাকারবারি চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এর আগে ব্যবসায়ী ও তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

এ মামলার মামলার প্রধান আসামি এনামুল হক। তাকেও জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। তারা দুজনেই সুপ্রিম কোর্ট থেকে বর্তমানে জামিনে আছেন।

এদিকে পলাতক থাকায় গরু পাচার মামলায় বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এছাড়া, এ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বিএসএফ ব্যাটালিয়নের সাবেক এক কমান্ড্যান্টকেও গ্রেপ্তার করে সিবিআই। পরে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

মামলায় এনামুল হক ও বিএসএফ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে সিবিআই।


একাত্তর/এসি

ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও চিত্রনায়ক দেবকে গরু পাচার মামলায় তলব করেছিল সিবিআই। তাকে তলবের পর টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।শুক্রবার (২৪ জুন)...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর