গরু পাচার মামলায় অভিনেতা দেবকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

আপডেট : ২৪ জুন ২০২২, ০৪:৪২ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও চিত্রনায়ক দেবকে গরু পাচার মামলায় তলব করেছিল সিবিআই। তাকে তলবের পর টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

শুক্রবার (২৪ জুন) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার নয়াদিল্লিতে ইডির সামনে হাজির হন দেব। এ সময় গরু পাচার কাণ্ডের আর্থিক লেনদেনের বিষয়ে তাকে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।  

এ বিষয়ে দেব বলেন, ‘আমি বেশি কিছু বলতে পারব না। একজন ব্যক্তিকে চিনি কি না সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু অভিযুক্ত এনামুল হককে চিনি না। মনে হয় আমাকে আর ডাকবে না। ’

উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের কাছ থেকে নগদ কয়েক লাখ রুপি ও ঘড়িসহ বেশ কিছু উপহার নিয়েছেন দেব। এটি ২০১৭-১৮ সালের ঘটনা। এসব তথ্য সিবিআইকে জানায় এনামুল হক নিজেই।


একাত্তর/এসএ

ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু চোরাচালানের ঘটনায় করা একটি মামলার তদন্তে অভিনেতা এবং পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দীপক অধিকারী দেবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর