ওপার বাংলায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর পুরষ্কার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৮ পিএম

দেশে তো জনপ্রিয়তার তুঙ্গেই, ওপার বাংলাতেও যেন বেশ প্রিয় একটা মানুষ অভিনেত্রী জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়েছেন অনেক আগেই, বিদেশেও অবাধ চলাচল যার তিনি এবার পেলেন সেরা অভিনয় শিল্পীর পুরস্কার। 

কলকাতার চলচ্চিত্র সাংবাদিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পান জয়া আহসান। জয়ার হাতে পুরষ্কার তুলে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পেলেন জয়া আহসান। গত ১৩ ফেব্রুয়ারি রাতে পুরস্কার গ্রহনের সেইসব ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন এই অভিনেত্রী।


ফেসবুকে লিখেছেন, ‘সেরা অভিনেত্রী হিসেবে এই পুরস্কার আমাকে সম্মানিত করেছে। কৃতজ্ঞতা জুরি বোর্ডকে। আমাকে এমন একটি পুরস্কারের জন্য নির্বাচন করার জন্য। ধন্যবাদ অতনু দা এবং সিনেমার পুরো টিমকে, আমার ওপর আস্থা রাখার জন্য। দর্শকদের ভালোবাসা’। এছাড়াও, ২০১৭ সালেও বিসর্জনে অভিনয়ের জন্যও পুরস্কার পেয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।  

কলকাতার সিনেমায় জয়জয়াকার ছাড়াও জয়ার ঝুলিতে আছে একাধিক আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র পুরস্কার, জি সিনে পুরস্কার, টেলি সিনে পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব, বঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার। 

বর্তমানে জয়া এখন ব্যস্ত কলকাতায়, সুমন মুখোপাধ্যায় নির্মিত পুতুলনাচের ইতিকথা ছবিটির শুটিং নিয়ে। 


একাত্তর/ এনএ
ঢালিউড থেকে টালিউড এরপর বলিউডেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। তবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী।
জয়া আহসান! দুই বাংলার চলচ্চিত্রে জনপ্রিয় মুখ। গুণের পাশাপশি তাঁর সৌন্দর্য্যও সমানভাবে দ্যুতি ছড়ায়। অনেকেই তাকে বলে বয়স চোরা। তার জন্মদিন এলেই ভক্তদের মধ্যে এমন চর্চা তুঙ্গে উঠে। তবে এ নিয়ে জয়ার...
দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার একেবারে নতুন চরিত্রে নতুন এক ছবিতে যুক্ত হয়েছেন এই নায়িকা। পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’ ছবির নাম...
ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর