ওপারে ভালো থাকুন প্রিয় নায়ক মান্না

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৫ পিএম

অভিনেতা মান্নাকে ভালোবাসেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবেনা, ছোট বড় সব বয়সের মানুষের কাছেই মান্না একজন প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। এই অভিনেতার অসাধারণ অভিনয়ে মুগ্ধ হয়েছেন অসংখ্য মানুষ, কখনো হেসেছেন আবার কখনো কষ্ট পেয়েছেন তার সিনেমায়। 

সিনেমার পর্দায় যিনি নায়ক, মানুষের মনে যিনি নায়ক সেই নায়কের আজ ১৪তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৪ বছর বয়সে মারা যান নায়ক মান্না। 

তবে অভিনেতা মান্নার মৃত্যু নিয়ে আছে অবহেলার অভিযোগ। তাঁর পরিবার ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করে মামলা করেন। এরপর ২০১৯ সালের ২৮ জানুয়ারি এই মামলার বিচার বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ছয় ডাক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 

পরে হাইকোর্টের একটি বেঞ্চ তাদের আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। ওই বছরের ১৬ মার্চ চিকিৎসকরা আত্মসমর্পণ করলে ৫০ হাজার টাকা বন্ডে স্বাক্ষর করে জামিন নেন। 

১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মান্নার। এরপর একে একে প্রায় সাড়ে তিনশ’ ছবিতে অভিনয় করেন তিনি। খ্যাতিমান নির্মাতা কাজী হায়াত পরিচালিত ‘দাঙ্গা’ ও ‘ত্রাস’ ছবির মাধ্যমে একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান মান্না। 

১৯৯৯ সালে ‘আম্মাজান’ ছবিতে মান্নার অনবদ্য অভিনয় মন্ত্রমুগ্ধ করে দর্শক-সমালোচকদের। এই ছবিটিকে তাঁর ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হিসেবে ধরা হয়। বেশকিছু চলচ্চিত্রও প্রযোজনা করেছেন তিনি। ‘বীর সৈনিক’ সিনেমার জন্য 'সেরা অভিনেতা' হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মান্না।

এছাড়াও তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন এবং বেশ কয়েকবার বাচসাস পুরস্কার অর্জন করেন। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে দাঙ্গা, কাসেম মালার প্রেম, আম্মাজান, শান্ত কেন মাস্তান, কষ্ট, বীর সৈনিক, অবুঝ শিশু, সাজঘর, উত্তরের খেপ ও কাবুলিওয়ালা খুবই জনপ্রিয়। 

এছাড়াও জনপ্রিয় সিনেমার মধ্যে আছে ঈমানদার মাস্তান, নায়ক, কাজী হায়াতের মিনিস্টার ও কষ্ট, মালেক আফসারীর বোমা হামলা, শহীদুল ইসলাম খোকন পরিচালিত ভেজা বিড়াল, এফ আই মানিক পরিচালিত ও তার নিজের প্রযোজিত দুই বধু এক স্বামী, মোস্তাফিজুর রহমান বাবুর অশান্ত আগুন, ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ভিলেন, মনতাজুর রহমান আকবরের আরমান ও টপ সম্রাট, কঠিন পুরুষ এবং মনের সাথে যুদ্ধ। 

একাত্তর/ এনএ

এই ঈদে প্রেক্ষাগৃহে দেখা যাবে মোস্তফা কামাল রাজের পরিচালনায় সিনেমা ‘ওমর’। সম্প্রতি সিনেমাটির পোস্টার মুক্তি পেয়েছে। সেই পোস্টারে হঠাৎ করেই নজর কাড়ে কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ ও চিত্রনায়ক...
অভিনয়, সৌন্দর্য্য আর কঠোর শ্রম দিয়ে সিনেমা পাড়ায় যে বিশালতা তৈরি করে গেছেন, চলচ্চিত্রের কিংবদন্তি, পরিচালক ও রাজনীতিক সারাহ বেগম কবরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর