মিষ্টি মেয়ে কবরীর চলে যাওয়ার এক বছর

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১২:৪৩ পিএম

অভিনয়, সৌন্দর্য্য আর কঠোর শ্রম দিয়ে সিনেমা পাড়ায় যে বিশালতা তৈরি করে গেছেন, চলচ্চিত্রের কিংবদন্তি, পরিচালক ও রাজনীতিক সারাহ বেগম কবরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। 

১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে জন্ম এই অভিনেত্রীর। আসল নাম মিনা পাল। বাবা কৃষ্ণদাস পাল এবং মা লাবণ্য প্রভা পাল। গত বছর রাজধানীর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কিংবদন্তি।  

image


নৃত্য, মঞ্চ, অভিনয় সিনেমা: 

মিষ্টি মেয়ে কবরী পরিবার থেকে অনেক আগেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। এরপর ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে ওঠেন, শুরু হয় পথচলা। খুব দ্রুত পা রাখেন চলচ্চিত্রে। 

১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ ছবির মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক। এরপর চলচ্চিত্রের জমকালো পথে দারুণ অভিনয়ে মুগ্ধ যখন সিনেমা পাড়া তখন পরিচালক সুভাষ দত্ত তার নামে রাখেন কবরী।  

image


এরপর ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘পরিচয়’, ‘দেবদাস’, 'অধিকার', ‘বেঈমান', ‘অবাক পৃথিবী’, ‘দীপ নেভে নাই’-এর ম‌তো অসংখ্য সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন সিনেমা প্রেমীদের। 

একে একে অভিনয় করে গেছেন হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়সহ অসংখ্য সিনেমায়। উর্দু ছবি ‘বাহানা’ এবং ‘তিতাস একটি নদীর নাম’-এ অভিনয় ছাড়াও, সারেং বউ, সুজন সখীতে অভিনয় করে তারকা খ্যাতির শীর্ষে পৌঁছে যান কবরী। 

এরপর এই তুমি সেই তুমি সিনেমা দিয়ে শুরু হয় সিনেমা পরিচালনার কাজ। কিন্তু সেই কাজ আর শেষ করতে পারেননি তিনি। 

image


রাজনীতিতে কবরী

২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন কবরী এবং ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

যুক্ত ছিলেন অনেক নারী অধিকার ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গেও। 

এছাড়াও, মুক্তিযুদ্ধেও অসামান্য অবদান আছে এই কিংবদন্তির। দেশকে স্বাধীন করতে ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন। অমর একুশে গ্রন্থমেলায় ২০১৭-তে প্রকাশিত হয় তার আত্মজীবনীমূলক বই ‘স্মৃতিটুকু থাক’।

image


‘সাত ভাই চম্পা’, ‘যে আগুনে পুড়ি’, ‘দীপ নেভে নাই’, ‘ক খ গ ঘ ঙ’, কিংবা পরে ‘সুজন সখী’, ‘স্মৃতিটুকু থাক’, ‘সারেং বউ’, ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমায় পর্দা মাতানো কবরীর ভাষায়, “জীবন হচ্ছে একটি চলচ্চিত্র। জীবন কিন্তু স্থিরচিত্র নয়।”

image


একাত্তর/ এনএ

২০২২ সালে মায়ানগরী মুম্বাইকে কাঁপিয়ে দেওয়া সেই মাদক মামলায় অবশেষে বড়সড় স্বস্তির নিঃশ্বাস ফেলল বলিউড। দীর্ঘ কয়েক বছরের টানাপোড়েন আর কাটাছেঁড়ার পর মুম্বাই পুলিশের অ্যান্টি নারকোটিকস সেল (এএনসি)...
সদ্য প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলের মরদেহ সকালে শিল্পকলা একাডেমিতে নেওয়া হয়েছে। সেখানে তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ঢাকা থিয়েটারের উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ আনুষ্ঠানিকতা...
একটি অনলাইন জুয়ার অ্যাপ কাণ্ডে জড়িত থাকার সন্দেহে একের পর এক বলিউড তারকাদের তলব করছে ভারতের আর্থিক দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি)।
অভিনেতা মান্নাকে ভালোবাসেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবেনা, ছোট বড় সব বয়সের মানুষের কাছেই মান্না একজন প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। এই অভিনেতার অসাধারণ অভিনয়ে মুগ্ধ হয়েছেন অসংখ্য মানুষ, কখনো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর