‘ওমর’ সিনেমার পোস্টারে হুমায়ূন আহমেদ ও মান্না, কেন?

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৭:৩৫ পিএম

এই ঈদে প্রেক্ষাগৃহে দেখা যাবে মোস্তফা কামাল রাজের পরিচালনায় সিনেমা ‘ওমর’। সম্প্রতি সিনেমাটির পোস্টার মুক্তি পেয়েছে। সেই পোস্টারে হঠাৎ করেই নজর কাড়ে কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ ও চিত্রনায়ক মান্নার নাম। তাহলে কি সিনেমাটিতে তাদের সংশ্লিষ্টতা আছে? 

পরিচালক রাজ বলেন, ‘শৈশব থেকেই বেড়ে ওঠা হুমায়ূন আহমেদের বই পড়ে, নাটক দেখে। তার নাটকের গল্প ও চরিত্রগুলোর প্রতি আমার সব সময় দুর্বলতা ছিল। বলা যায়, যেটা আমাকে পরবর্তীকালে নির্মাণের কাজটাকে ভালোবাসতেও সাহায্য করেছে। তিনি আমার ভীষণ পছন্দের মানুষ। তার বাকের ভাই, মিসির আলী, মুনা, রুপা, মতিসহ অনেক চরিত্র খুবই জনপ্রিয়। এমন মানুষকে ভালোবাসা থেকেই এই শ্রদ্ধা। তবে একটুকু বলব, সিনেমা দেখে দর্শক বুঝতে পারবেন, কেন উৎসর্গ করা।’

চিত্রনায়ক মান্নার অনেক সিনেমা দেখেছেন পরিচালক। মান্না অভিনীত সিনেমার অনেক সংলাপ তার পছন্দের। সিনেমায় সেগুলোর সঙ্গে একটা সংশ্লিষ্টতা পাবেন দর্শক। তবে এটা নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। 

তিনি বলেন, ‘চিত্রনায়ক মান্নার অনেক সিনেমা আমার পছন্দের। তার অভিনয়ের ধরন, সংলাপ বলা ভালো লাগে। আমাদের সিনেমার যে নায়ক শরিফুল রাজ, তিনিও প্রয়াত এই অভিনেতার ভক্ত। সিনেমায় হুমায়ূন আহমেদের মতো মান্নাকেও পাবেন। সেটা দর্শকদের এখন বলতে চাই না। সিনেমা হলেই দেখুক।’

‘ওমর’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন খান, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর ও নাফিস আহমেদ প্রমুখ।

একাত্তর/এনএন/এসি
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
উদযাপনের খেরোখাতায় বিচিত্র ছিল হুমায়ুন আহমেদের জীবন। তাতে বেদনার মতোই খেলা করেছে হাসি আনন্দ। তেমনই নির্মল আনন্দ আর অফুরান প্রেরণার উৎস, তার প্রিয় মানুষ আর বন্ধুদের নিয়ে আড্ডা ‘ওল্ড ফুলস ক্লাব’।
অভিনেতা মান্নাকে ভালোবাসেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবেনা, ছোট বড় সব বয়সের মানুষের কাছেই মান্না একজন প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। এই অভিনেতার অসাধারণ অভিনয়ে মুগ্ধ হয়েছেন অসংখ্য মানুষ, কখনো...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর