এবার ‘কাঁচা বাদাম’ গানে নাচলেন দর্শনা বণিক

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০১ পিএম

এবার ‘কাঁচা বাদাম’ গানে নেচে আলোচনায় এসেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। তার সাথে নেচেছেন রাতারাতি আলোচনায় আসা ভুবন বাদ্যকরও।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে গান পরিবেশন করেন ভুবন। এসময় তার সাথে নাচেন দর্শনা, কলকাতার টিভি অভিনয়শিল্পী নীল ভট্টাচার্যসহ কয়েকজন।

পশ্চিমবঙ্গের বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গানটি কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভাইরাল’ হয়। ভাষার গণ্ডি পেরিয়ে বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তের শ্রোতাদের কাছে গানটি ছড়িয়েছে।

ইতোমধ্যে বাদাম বিক্রি ছেড়ে গানে নিয়মিত হওয়ার ঘোষণা দিয়েছেন ভুবন। কয়েকটি গানের আয়োজনেও তাকে দেখা গেছে।

শনিবার দর্শনার ইনস্টাগ্রাম ভিডিওতে কালো ব্লেজার আর প্যান্টে স্টাইলিশ ‍লুকে দেখা গেছে ভুবনকে।

আরও পড়ুন: জোলির নামে সাবেক স্বামী পিটের মামলা

প্রসঙ্গত, শাকিব খানের বিপরীতে ঢাকার ‘অন্তরাত্মা’ সিনেমায় অভিনয় করেছেন দর্শনা; সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।


একাত্তর/আরএ

ঢালিউড পাড়া এখন মাত কলকাতার দর্শনা বনিকের আইটেম গান ‘ভাইরাল বেবি’তে। কান পাতলেই শোনা যাচ্ছে ‘চলো নিরালায়’ খ্যাত গীতিকার ও সাংবাদিক জনি হকের কথায় ‘আমি ভাইরাল বেবি রে’।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর