মার্চেই মুক্তি পাচ্ছে মুখোশ, বসন্ত বিকেল আর গুনিন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৩ পিএম

করোনার ধাক্কা সামলে উঠে আবার সিনেমা মুক্তির কথা চিন্তা করছেন প্রযোজক ও পরিবেশকরা। এরই ধারাবাহিকতায় মার্চে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু আলোচিত সিনেমা। 

যদিও প্রেক্ষাগৃহে দর্শকের খরা। তবুও প্রযোজকদের আশাবাদ নতুন নতুন সিনেমাগুলো দিয়েই হলে ফিরতে শুরু করবে দর্শক।

কথা ছিল গত জানুয়ারীতেই মুক্তিপাবে পরীমনি ও রোশান জুটির আলোচিত সিনেমা মুখোশ। কিন্তু অতিমারীর ঝাপটায় মুক্তির তারিখের একদিন আগেই মুক্তি পিছিয়ে দেয় ছবির প্রযোজনা প্রতিষ্ঠান। তবে আবারো নতুন করেই ঘোষনা এলো আগামী ৪ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। 

এদিকে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আগামী ১১ মার্চ মু্ক্তি পাবে রুবাইয়াত হোসেন পরিচালনায় শিমু। 

image


বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা আছে তার আলোকে দৃঢ়চেতা নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে সিনেমাটিতে।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের গুনিন সিনেমাটি সেন্সর পেয়েছে গত ২০ ফেব্রুয়ারি । আর ছবিটি প্রেক্ষাগৃহে আসছে আগামী মার্চে তবে চলতি বসন্তেই পরিচালক রফিক সিকদার মুক্তি দিতে চায় তার বসন্ত বিকেল সিনেমাটি।

মুখোশ, বসন্ত বিকেল, গুনিন কিংবা শিমু। সামাজিক মাধ্যমে দীর্ঘদিন থেকে আলোচনায় থেকেছে সিনেমাগুলো। তাই নির্মাতা মনে করেন হয়তো এসব সিনেমা দিয়েই হলে ফিরবে দর্শক। 



একাত্তর/ এনএ

'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর