‘গাঙ্গুবাই’ এর আয় ৫৬ কোটি রুপি, পরিচালকের আশা একশো

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৯:১৯ পিএম

ইতোমধ্যে সুপারহিটে জায়গা করে নিয়েছে গাঙ্গুবাই। গত ২৫ ফেব্রুয়ারি মুক্তির দিনই সিনেমাটির আয় সাড়ে ১০ কোটি রুপি হলেও সেটি এখন পৌছেছে ৫৬ কোটি রুপিতে। বক্স অফিসের রিপোর্ট জানিয়েছে, ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট আয় এখন ৫৬ কোটি রুপি। 

তবে, সিনেমাটির কারিগর সঞ্জয়লীলা বানসালি আশা করছেন, খুব দ্রুত তা ১০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। এদিকে, সিনেমাটি মুক্তি পাবার পরপরই মুম্বাইয়ের সিনেমা হলগুলোতে ভিড় করছেন দর্শকরা। এর আগে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়েছে এই সিনেমা। 

লেখক হুসেন জাইদির বই 'মাফিয়া কুইন্স অব মুম্বাই'-এর একটি অধ্যায়ের ওপর ভিত্তি করেই নির্মিত এই সিনেমা। মুম্বাইয়ের কামাথিপুরায় একটি পতিতালয়ের সর্দার গাঙ্গুবাইকে ঘিরেই গল্প। বাস্তব ঘটনা নিয়েই পরিচালক সঞ্জয় লীলা তৈরি করেছেন এই সিনেমা। এতে দেখা যাবে আসল গাঙ্গুবাইয়ের প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার ও পতিতালয়ের কুটিল রাজনীতি। 

এছাড়াও, একজন যৌনকর্মীর সমাজকর্মী হয়ে ওঠার গল্প, একজন প্রেমিকা হবার গল্প এবং জীবন যুদ্ধে হার বা জিতের গল্প দেখা যাবে এই সিনেমায়। 

তবে, ‘গাঙ্গুবাই’ মুক্তির ঠিক আগে বানসালি প্রোডাকশনের বিরুদ্ধে সিনেমাটি মুক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছিলেন গাঙ্গুবাইয়ের দত্তক পুত্র বাবুজি রাওজি শাহ। 

পরে, বিচারপতি ইন্দিরা ব্যানার্জি এবং জে কে মহেশ্বরীর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ বাবুজি রাওজি শাহের আবেদন খারিজ করে দেয়। আপিলটিতে গাঙ্গুবাইয়ের দত্তক পুত্র দাবি করেছিলেন, উপন্যাস (মুম্বাইয়ের মাফিয়া কুইন্স) এবং সিনেমাটি তার ভাবমূর্তি, তার মৃত মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের কলঙ্কিত করেছে।

একাত্তর/ এনএ


পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর