মুম্বাইয়ে গাঙ্গুবাই, মুক্তির দিন থেকেই আলোচনায়

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৮:১০ পিএম

মুম্বাইয়ে ঝড় তুলেছে আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। বক্স অফিসে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে আলিয়া। পৌঁছে গেছে ১০০ কোটির ঘরে, তাতেই সুপারহিট বানসালি-আলিয়া জুটি। 

গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিলো গাঙ্গুবাই। এরপর যেন উড়ছে সফলতার পাখায়। আলিয়ার দারুন অভিনয় যেন জানিয়ে দিয়েছে, কতোটা নিজেকে নিংড়ে দিয়েছিলেন তিনি। বিফলে যায়নি সেই কঠোর শ্রম। পরিচালক বানসালি আশা করেছিলেন, এই সিনেমাটির আয় যেন শত কোটিতে পৌছায়। আর তাই হয়েছে।

শনিবার (৫ মার্চ) সকালেই এই সুখবর জানানো হয়েছে বানসালির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। ২ সপ্তাহে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ বিশ্বজুড়ে ব্যবসা করেছে মোট ১০৮. ৩ কোটি টাকার। দর্শকদের এমন ভালবাসা আর সমর্থনের জন্য পাল্টা ধন্যবাদও জানিয়েছেন তারা।

এদিকে, বলিউড বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, ‘গাঙ্গুবাই’য়ের ব্যবসা আরও দ্বিগুণ হতে পারে। 

লেখক হুসেন জাইদির বই 'মাফিয়া কুইন্স অব মুম্বাই'-এর একটি অধ্যায়ের ওপর ভিত্তি করেই নির্মিত এই সিনেমা। মুম্বাইয়ের কামাথিপুরায় একটি পতিতালয়ের সর্দার গাঙ্গুবাইকে ঘিরেই গল্প। 

বাস্তব ঘটনা নিয়েই পরিচালক সঞ্জয় লীলা তৈরি করেছেন এই সিনেমা। এতে দেখা যাবে আসল গাঙ্গুবাইয়ের প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার ও পতিতালয়ের কুটিল রাজনীতি। 

একজন যৌনকর্মীর সমাজকর্মী হয়ে ওঠার গল্প, একজন প্রেমিকা হবার গল্প এবং জীবন যুদ্ধে হার বা জিতের গল্প। 


একাত্তর/ এনএ

দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর