'কান' এ প্রকাশ হবে বঙ্গবন্ধুর বায়োপিকের টিজার

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৬:৩৪ পিএম

কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'মুজিব: দ্য মেকিং অফ আ নেশন' এর টিজার । আগামী মে মাসে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আয়োজনে টিজারটি প্রদর্শিত হবে।

যুক্তরাষ্ট্রের সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল এ তথ্য জানিয়েছেন।

বেনেগাল জানান, 'বর্তমানে সিনেমাটির পোস্ট-প্রোডাকশন চলছে। বিশ্ব চলচ্চিত্রের বাজার ধরতে মে মাসে কান উৎসবে সিনেমাটির একটি টিজার উন্মোচন করা হবে। কেননা বিশ্বের যে কোনো উৎসবের তুলনায় বেশি পরিবেশক উপস্থিত থাকেন এই উৎসবে। আশা করছি কানের পরিবেশকেরা সিনেমাটির প্রতি আগ্রহী হবেন।'

image


এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে 'মুজিব' সিনেমার অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটি তুলে ধরা হয়েছে। সিনেমার পোস্টারে জনতার উদ্দেশে বঙ্গবন্ধুর হাত নাড়ার দৃশ্য রাখা হয়েছে। সিনেমার নাম 'মুজিব: একটি জাতির রূপকার'।

'মুজিব' বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। শেখ হাসিনার চরিত্রে আছেন নুসরাত ফারিয়া, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও শতাধিক অভিনয় শিল্পী কাজ করছেন সিনেমাটিতে।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির শুটিং শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে আছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন পিয়া বেনেগাল।


একাত্তর/এসএ

গেল কয়েক বছরে কান সৈকতে ছিলো বাংলাদেশি তারকাদের উজ্জ্বল উপস্থিতি। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশন ‘আঁ সার্তে রিগা’য় নির্বাচিত হয়ে ইতিহাস গড়ে বাংলাদেশের ছবি রেহানা মরিয়ম নূর।এরপর ৭৫তম...
কান চলচ্চিত্র উৎসবের জন্য বাংলাদেশের সরকারি প্রতিনিধি দলকে ভিসা দেয়নি ফ্রান্স দূতাবাস। ফলে এবারের আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সরকারি কোনো প্রতিনিধির আর যোগ দেওয়া হলো না।সূত্র জানায়,...
কান চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিন ছবির বাজারে প্রদর্শিত হলো অরণ্য আনোয়ার পরিচালিত ও পরীমনি অভিনীত সিনেমা মা। ১৯৭১ এর পটভূমিতে মায়ের সার্বজনীন মাতৃত্ব আর একটি দেশের জন্ম সমান্তরালে ধরা দিয়েছে ছবির...
কিংবদন্তি ফরাসি অভিনেত্রী ক্যাথরিন দ্যুনোভের সাদাকালো যে ছবিটি পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের তিন পাশ ঘিরে রেখেছ, তা তোলা হয়েছিল ১৯৬৮ সালে। এবারের উৎসব পোস্টার হয়ে ওঠা ছবিটিই যেন স্বাগত জানাচ্ছে সারা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর