কান উৎসবে প্রশংসায় ভাসলো ‘মা’

আপডেট : ২১ মে ২০২৩, ০৭:০২ পিএম

কান চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিন ছবির বাজারে প্রদর্শিত হলো অরণ্য আনোয়ার পরিচালিত ও পরীমনি অভিনীত সিনেমা মা। ১৯৭১ এর পটভূমিতে মায়ের সার্বজনীন মাতৃত্ব আর একটি দেশের জন্ম সমান্তরালে ধরা দিয়েছে ছবির গল্পে। 

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পালে দ্য ফেস্টিভ্যালের মিনি থিয়েটার ‘পালে ই’-তে ছবিটির মার্কেট স্ক্রিনিং শেষে উচ্ছ্বসিত চিত্রনায়িকা পরীমণি। সিনেমাটি দেখে উচ্ছ্বসিত আগত দর্শকরাও। উৎসবে বেশ সম্মানের সঙ্গেই জায়গা করে নিয়েছে সিনেমাটি।

সিনেমাটি প্রদর্শিত হওয়ার পর নির্মাতা অরণ্য সময় বলেন, কান ফেস্টিভ্যালে মূলত আমি যে কারণে এসেছিলাম, তার সবই পেয়েছি। তাই অনেক বেশি আবেগী হয়ে পড়েছি। কানের মতো আন্তর্জাতিক একটি উৎসবে বাংলাদেশি সিনেমা এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

image

১৯৭১ সালে মৃত ঘোষণা করা সাত মাসের এক সন্তানকে নিয়ে এক অসহায় মায়ের সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মা’ সিনেমাটি। এর গল্প লিখেছেন পুলক কান্তি বড়ুয়া। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য করেছেন অরণ্য আনোয়ার।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে নায়িকা পরীমণি অভিনয় করেছেন। ‘মা’ সিনেমায় আরও অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, সাজু খাদেম, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবন্য, শাহাদাত হোসেন প্রমুখ। ২৬ মে বাংলাদেশের সব প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।


একাত্তর/এআর

ইতালির ঐতিহ্যবাহী ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে প্রবাসী বাংলাদেশি কতিপয় ব্যক্তির দ্বারা শারীরিক ও মানসিকভাবে হেনস্তা ও আক্রমণের শিকার হয়েছেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী আজমেরী...
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি সফররত জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রবাসী একদল ব্যক্তির হাতে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। স্থানীয় সময় সোমবার...
ভেনিস চলচ্চিত্র উৎসবে স্বর্ণ সিংহ (গোল্ডেন লায়ন) পুরস্কারের প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হয়েছে গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার প্রেক্ষাপটে নির্মিত নতুন তথ্যচিত্র ‘নাজা’। পরপর...
মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর