ওটিটি দুনিয়ায় এবার পা রাখছেন শাহরুখ খান

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০৮:১৬ পিএম

করোনাকালে বিনোদন প্রিয় মানুষের কাছে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে ওটিটি প্লাটফর্ম। মোবাইল ফোনেই সিনেমা থেকে শুরু করে সিরিয়াল দেখার শখ মেটাচ্ছে মানুষ। 

তাই বড় পর্দা ছেড়ে এখন ওটিটির দিকে ঝুঁকতে শুরু করেছেন দুনিয়ার তাবৎ তারকরা। বিদেশ করে ভারতজুড়ে তো রীতিমতো প্রতিযোগিতায় নেমেছেন সিনে ও সিরিয়ালের তারকারা। 

ওটিটির কল্যাণে ঘরের চার দেয়ালে ঢুকে পড়েছে বিনোদনের রঙিন দুনিয়া। যার জনপ্রিয়তা বুঝে বলিউডের অনেক তারকাই সেই দুনিয়ায় পা রেখে ফেলেছেন।

কিন্তু সেই ভিড়ে এতোদিন নাম শোনা যায়নি বলিউড সুপারস্টার শাহরুখ খানের। শেষ পর্যন্ত তিনিও আর বাদ থাকলেন না। তবে শাহরুখ ওটিটিতে জড়াচ্ছেন একটু অন্যভাবে।

শাহরুখ খান নিজেই অন্য সব ওটিটি অ্যাপগুলোর সঙ্গে টক্কর দিতে নিজেই একটি ওটিটি অ্যাপ আনতে চলেছেন। এসআরকে প্লাস নামে ওই অ্যাপের কথা তিনি টুইট করে জানিয়েছেনও।

কিছুটা হেঁয়ালি করেই তিনি নিজের সুপারহিট সিনেমার রেশ ধরে জানিয়েছেন, কুছ কুছ হোনে ওয়ালা হ্যায়, ওটিটি কি দুনিয়া মে।

শাহরুখ খানের ঘোষণার সঙ্গে সঙ্গে ওটিটি দুনিয়ায় তাকে স্বাগত জানিয়েছেন বলিউডের আর এক সুপারস্টার সালমান খান। মজা করে নতুন প্রোজেক্টের জন্য পার্টিও চেয়েছেন তিনি।

আরও পড়ুন: একদিনেই ইতিহাস গড়লো ‘আরআরআর’

নিজের ওটিটি প্ল্যাটফর্মে শাহরুখ খানকে দেখা যাবে কি না, সেটি এখনও নিশ্চিত না হলেও মনে করা হচ্ছে নিজের ওটিটি অ্যাপের হাত ধরেই শাহরুখকে দেখা যাবে ওটিটির পর্দায়।

বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে প্রকাশ্যে এলো তার বহুল আলোচিত সিনেমা 'কিং' এর মুক্তির তারিখ।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ ইভেন্ট, যেখানে বলিউড বাদশা শাহরুখ খান দুবাই-ভিত্তিক ড্যানিউব গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিজওয়ান সাজনের...
বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন আগামী ২ নভেম্বর। প্রতিবছর প্রিয় নায়ককে একনজর দেখতে বান্দ্রার সমুদ্রতীরের সাদা বাংলো মান্নাতের সামনে ভক্তদের ভিড় সবার নজর কাড়ে। 
তিন দশকেরও বেশি ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা অভিনেতা হিসাবে ভারতী জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর