ইভ্যালিকাণ্ড: তাহসান-মিথিলা-ফারিয়াকে মামলা থেকে রেহাই

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৫:০৬ পিএম

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান, অভিনেত্রী মিথিলা ও শবনম ফারিয়াসহ পাঁচজনকে অব্যাহতি দিয়েছে আদালত।

রোববার (২৭ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক মামলার এ আদেশ দেন। এছাড়াও, রোববার আদালতে ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র নিয়েছে আদালত। 

গত বছর ২১ নভেম্বর ঢাকার আদালতে তাহসান, মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক। বাদীর জবানবন্দি গ্রহণ করে ধানমন্ডি থানাকে মামলার অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। মিথিলা ছিলেন ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছা দূত।

গত বছর ৪ ডিসেম্বর ধানমন্ডি থানা মামলার অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করে। পরের দিন ঢাকার আদালতে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছিলো, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও এতে সহায়তা করা হয়েছে। আত্মসাৎ করা টাকার পরিমাণ ৩ লাখ ১৮ হাজার, যা উদ্ধার করা সম্ভব হয়নি। এই মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

পরে ওই মামলায় গত ১৩ ডিসেম্বর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে আট সপ্তাহের জামিন দেন হাইকোর্ট।

একাত্তর/ এনএ

থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। এই প্রতিযোগিতার মূল পর্ব যতটা গুরুত্বপূর্ণ, অনলাইন ভোটিংও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে নিজের জায়গা করে নিয়েছেন। প্রতিবেশী দেশ ভারতের ওটিটি থেকে শুরু করে বড় পর্দায় দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি।
দেশের বিনোদন জগতে এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কিন্তু সেই কথা এখন ইতিহাস। ২০১৭ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। ভেঙে যায় তাদের ১১ বছরের সংসার।...
ভারতের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন খবর পেয়ে ঢাকা থেকে কলকাতায় উড়ে গেছেন সৃজিতের স্ত্রী অভিনেত্রী মিথিলা। জানা গেছে বুকে ব্যথার সমস্যা নিয়ে সৃজিত...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর