সৃজিতের পাশে থাকতে উড়ে গেলেন মিথিলা

আপডেট : ২৮ জুন ২০২৩, ০৭:৪৯ পিএম

ভারতের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন খবর পেয়ে ঢাকা থেকে কলকাতায় উড়ে গেছেন সৃজিতের স্ত্রী অভিনেত্রী মিথিলা। জানা গেছে বুকে ব্যথার সমস্যা নিয়ে সৃজিত হাসপাতালে ভর্তি হয়েছেন। তার পরীক্ষা চলছে।

বুধবার দুপুর থেকে টলিউডের আনাচে-কানাচে খবর ছড়িয়ে পড়ে, ‘জাতিস্মর’ পরিচালক অসুস্থ। ওটিটি সিরিজ ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র শুট সবে শেষ করেছেন। তারপরেই ব্যস্ত পরের ছবি ‘দশম অবতার’-এর কাজ শুরু করার জন্য প্রস্তুতি করেন সৃজিত।

কোন বিরতি ছাড়াই কাজ করে যাচ্ছিলেন সৃজিত। ধারণা করা হচ্ছে, এই কারণেই অসুস্থ বোধ করছিলেন এই পরিচালক। হাসপাতাল সূত্রে কোন খবর পাওয়া না গেলেও, পরিচালকের ঘরণী মিথিলা গণমাধ্যমকে আশ্বস্ত করেছেন, চিন্তার কারণ নেই। ভাল আছেন সৃজিত।

মিথিলা জানান, সম্প্রতি চিকিৎসকের কাছে যেতে হয়েছিলো সৃজিতকে। কিছু পরীক্ষা করার জন্য পরামর্শ দিয়েছিলেন। সেই পরীক্ষা করাতেই তিনি বুধবার হাসপাতালে যান। মিথিলা কলকাতায়। তিনি সৃজিতের সঙ্গেই আছেন। দু’জনকে হাসপাতালে দেখেই তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে।

মিথিলা বলেন, সম্পূর্ণ সুস্থ সৃজিত। চিকিৎসকের পরামর্শ মেনে কিছু পরীক্ষা করতে হাসপাতালে গিয়েছিলো। সে সবই হয়ে গিয়েছে। আমরা বাড়ি ফিরে এসেছি। এর আগে কাজ থেকে ছুটি নেয়ার কথা জানিয়ে একটি পোস্টও করেন পরিচালক।

মজা করে সৃজিত লেখেন, প্রতিদিনের মতো আজও কাজে যাব ঠিক করেছিলাম। কিন্তু মত বদলে গেলো। সৃজিত-মিথিলাকে এক সঙ্গে দেখতে পাওয়াতে একটি গুঞ্জনও মুছে গিয়েছে। বেশ কিছু দিন ধরেই রটেছিল, সৃজিত-মিথিলা আলাদা হয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: চলে গেলেন 'মহীনের ঘোড়াগুলি'র বাপিদা

মেয়ে আয়রাকে নিয়ে ঢাকায় ফিরে যান মিথিলা। সৃজিত এনিয়ে মুখ খোলেননি। ইউরোপ থেকে ফিরেই মুখ খোলেন মিথিলা। জানান, সবটাই ভুয়ো। এই মুহূর্তে তিনি কলকাতায়। সৃজিতকে সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়েছে। আমরা এক সাথেই আছি। গুজবে কান দিবেন না।


একাত্তর/আরএ

টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
রাজনীতি আর বিনোদনের রসায়ন যেখানে মিলেমিশে একাকার, সেখানে টালমাটাল সম্পর্কের গল্প থাকবে না তা কি হয়? ২০২৪ সালের লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে তৃণমূলের সঙ্গে যে দূরত্বের দেয়াল তৈরি হয়েছিল, আসন্ন...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
বর্তমান সময়ে কলকতার অন্যতম ব্যস্ত অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় নিজেকে নতুনভাবে আবিষ্কার করছেন। চলতি মাসে তাঁর অভিনীত সিরিজ ‘আদালত ও একটি মেয়ে’ মুক্তি পেতে চলেছে। গত এক বছরে তথাকথিত বাণিজ্যিক ছবির...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর