ইফতার বিক্রি করছেন মাহিয়া মাহি

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৩:০০ পিএম

কিছুদিন আগেই চিত্রনায়িকা মাহিয়া মাহি জানিয়ে ছিলেন, রেস্তোরাঁ ব্যবসায় নামছেন তিনি। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ যাওয়ার প্রধান সড়কের পাশে চলছিল সেই রেস্তরাঁ বাস্তবায়নের কাজ। যার নাম রেখেছেন ‘ফারিশতা’।

এবার সেটার অনানুষ্ঠানিক যাত্রা শুরু হলো। রোস্তোরাঁটি পুরোপুরি চালু না হলেও শুরু হয়েছে ইফতারি বিক্রি। গতকাল (৪ এপ্রিল) সেখানে উপস্থিত হয়ে তার তদারকি করেন এই চিত্রনায়িকা। সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার ও রেস্তোরাঁর পুরো টিম।

সেসময় ফেসবুক লাইভেও আসেন এই নায়িকা। মাহি বলেন, ‘খুবই এক্সাইটেড আমি। আমাদের রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং হবে চাঁদ রাতে। আপাতত প্রচারের অংশ হিসেবে ফারিশতা থেকে ইফতারি বিক্রি চলছে।’  

তিনি আরও বলেন, ‘আমরা এক্সপার্ট শেফ নিয়োগ দিয়েছি। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করছি না।’

মাহির পোস্ট করা ফেসবুক ভিডিওতে দেখা যায়, গতকাল ইফতারের বিভিন্ন আইটেম দেখাচ্ছিলেন তিনি। নিজ হাতে খাশির পায়া ক্রেতার হাতে তুলে দেওয়ার সে ছবিও ফেসবুকে পোস্ট করেন তিনি। আর ক্যাপশনে লেখেন, ‘আজ আমাদের ফারিশতা ইফতারের দ্বিতীয় দিন এবং কথামতো আমি নিজ হাতে খাসির পায়াটা বিক্রি করেছি।’ 

জানা যায়, তার রেস্টুরেন্টটি গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে। তিনটি ফ্লোর নিয়ে ছয় হাজার বর্গফুটের এই  ব্যবসা প্রতিষ্ঠান। যেখানে থাকবে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে। 

এদিকে, মাহিয়া মাহি এই মুহূর্তে ‘অফিসার’ নামে নতুন চলচ্চিত্রের শুটিং করছেন। বদিউল আলম পরিচালিত এই চলচ্চিত্রে মাহির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব।


একাত্তর/এসএ

রোজার মাসে ইফতার ঘিরে পুরান ঢাকাসহ রাজধানীজুড়ে থাকে রসনা তৃপ্তির এক অন্যরকম আয়োজন। এর মধ্যেই কলকাতা থেকে ঢাকায় এসে সেই আবহ উপভোগ করলেন পরমব্রত-পিয়া দম্পতি।
মা হচ্ছেন ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। সুখবরটি নিজেই জানিয়েছেন তিনি।সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিতো আমার জীবনের...
চিত্রনায়িকা নায়িকা মাহিয়া মাহি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ঢালিউড তারকা মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর