ভোটে হেরেও শিল্পী সমিতিতে শপথ নিলেন রিয়াজ

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৯:৫৮ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির বৈঠকে কার্যকরি পরিষদের সদস্য হিসেবে চিত্রনায়ক রিয়াজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্য পদ থেকে বরেণ্য অভিনেত্রী রোজিনা স্বেচ্ছায় পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হলেন নায়ক রিয়াজ। 

বুধবার (৬ এপ্রিল) শিল্পী সমিতিতে শপথ নেন চিত্রনায়ক রিয়াজ। 

রিয়াজকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। 

শপথ গ্রহণ শেষে কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চনকে পা ছুঁয়ে সালাম করেন রিয়াজ। এসময় উপস্থিত অন্য সদস্যরা রিয়াজকে অভিনন্দন জানান। শুভেচ্ছা ও ভালোবাসায় রিয়াজকে বরণ করে নেয়া হয়য় শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটিতে। 

উল্লেখ্য রিয়াজ নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদের হয়ে সহ-সভাপতি পদে নির্বাচন করেছিলেন। সেখানে তিনি পরাজিত হন। 

অন্যদিকে, কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন রোজিনা। এই অভিনেত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন রিয়াজ।

একাত্তর/এআর

ভারতীয় বিনোদন জগতের অন্যতম শীর্ষ সংগঠন- সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন বা শিল্পী সমিতিতে লেগেছে বিরাট আগুনে হাওয়া! সংগঠনের সভাপতি পুনম ধীলন এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি পদ্মিনী কোলহাপুরের...
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে।  রোববার (২ এপ্রিল) বিকেলে শিল্পী সমিতির কার্যকরী...
পুত্র সন্তানের বাবা হয়েছেন চিত্রনায়ক রিয়াজ। গত সপ্তাহে তার স্ত্রী তিনার কোলজুড়ে জন্ম নিয়েছে ফুটফুটে এই পুত্র সন্তান।শনিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুকে পুত্র সন্তান জন্মের খবর দিয়ে রিয়াজ...
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। রোববার (৬ মার্চ) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর