ঘুমের মধ্যে অপূর্বর বাবা মারা গেছেন

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০৪:৪৬ পিএম

বাবা হারালেন ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরার বাসায় মারা যান তিনি। তার নাম মো. ওমর ফারুক। অভিনেতা নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অপূর্ব জানান, রাতে ঘুমের মধ্যে কোনো একটা সময় আব্বু মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। সকালে ডাকাডাকির পর যখন কোনো সাড়া–শব্দ পাওয়া যাচ্ছিলো না, তখন চিকিৎসককে ডাকা হয়। চিকিৎসক এসে সকালের দিকে বাবাকে মৃত ঘোষণা করেন। এ সময় অপূর্বর মা বাসায় ছিলেন না, তিনি মেয়ের বাড়িতে গিয়েছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন অপূর্বর বাবা। অবশেষে হার মেনেছেন এই মরণব্যাধির কাছে।

অপূর্বর বাবার মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করে অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, আমাদের প্রিয় জিয়াউল হক অপূর্ব ভাইয়ের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন; সবাই ওনার বাবার জন্য দোয়া করবেন।

আরও পড়ুন: পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ

প্রসঙ্গত, ২০১৯ সালে অপূর্ব তার ছোট ভাই জাহেদুল ফারুক দীপুকে হারিয়েছেন। রাজধানীর শেখেরটেক এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানানো হয়, এটি আত্মহত্যা।


একাত্তর/আরএ

বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের মতো বড় পর্দার মেগাস্টাররা দীর্ঘদিন ধরে টিভির পর্দায় রাজত্ব করছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও এক হেভিওয়েট নাম! দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
সহকর্মী ও ভক্তদের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন। আজ সকালে চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর