জাপানে মুক্তি পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘শিমু’

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৭:৩০ পিএম

জাপানে মুক্তি পেয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘শিমু’। দেশটির টোকিওসহ হোকাইদো থেকে ওকিনওয়ার ১৫টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে এটি। সেখানে সিনেমাটি পরিবেশনা করছে পেনডোরা।

শনিবার (১৬ এপ্রিল) জাপানে ‘শিমু’র উদ্বোধনী শো অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিচালক রুবাইয়াত হোসেন।

রুবাইয়াত হোসেনের পাশাপাশি ছবিটির মূল কুশলীদের অধিকাংশই নারী। তেমনি জাপানেও ছবিটির মুক্তিতে নারীদের ভূমিকা ছিল উল্লেখ করার মতো। জাপানি পরিবেশক পেন-ডোরার প্রধান একজন নারী, পাশাপাশি ছবিটির জাপানি সাবটাইটেলও করেছে ওসাকা ওম্যান বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী।

এর আগে টরন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ‘শিমু’ প্রদর্শিত হয় ৬৩তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত ও পুরস্কৃত হয়েছে ছবিটি।

২০১৯-এর ডিসেম্বরে ফ্রান্স, ডেনমার্ক, কানাডা ও পর্তুগালের বিভিন্ন সিনেমা হলে বাণিজ্যিকভাবে ‘মেইড ইন বাংলাদেশ’ নামে মুক্তি পায় সিনেমাটি। এরপর ২০২০ আমেরিকার বিভিন্ন হলে প্রদর্শনের পর এটি বাণিজ্যিকভাবে দেখানো হয় ম্যাক্সিকো, চীন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, তুরস্ক ও জার্মানির সিনেমা হলে। আর গত ১১ মার্চ সিনেমাটি বাংলাদেশে মুক্তি পায়।

বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস-মিডির ব্যানারে নির্মিত ‘শিমু’ সিনেমায় অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। সিনেমাটির প্রযোজক ফ্রসোঁয়া দক্তেমা ও আশিক মোস্তফা এবং সহ-প্রযোজক পিটার হিলডাল, পেদ্রো বোর্হেস, আদনান ইমতিয়াজ আহমেদ ও রুবাইয়াত হোসেন।


একাত্তর/এসএ         

দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর