‘কেজিএফ ২’ দেখতে গিয়ে গুলিবিদ্ধ দর্শক

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১০:১২ পিএম

ভারতের সিনেমা অঙ্গনে ঝড় তুলেছে ‘কেজিএফ ২’। কেবল ভারতে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া পাচ্ছে সিনেমাটি। মুক্তির পর মাত্র সাতদিনে বিশ্বব্যাপী ৭০০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে এটি। হিন্দিতে ‘বাহুবলী ২’ ও ‘দঙ্গল’-এর রেকর্ডও ভেঙে দিয়েছে।

এমন জয়জয়কারের মধ্যেই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। ‘কেজিএফ ২’র শো চলাকালীন সিনেমা হলের ভেতরেই চলল গুলি। তাতে এক দর্শক আহত হয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস খবরটি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, ‘কেজিএফ ২’ সিনেমার মূল অঞ্চল অর্থাৎ কর্ণাটকে এই ঘটনা ঘটেছে। সেখানকার ‘রাজশ্রী’ সিনেমা হলে বন্ধুদের নিয়ে সিনেমাটি দেখতে গিয়েছিলেন বসন্ত নামের এক যুবক। তবে তিনি অন্য আরেকজনের সিটে পা তুলে আরাম করে সিনেমা দেখছিলেন।

এটা মেনে নিতে পারেননি ওই সিটের ব্যক্তি। তিনি বসন্তকে নিষেধ করেন। কিন্তু পা সরাতে নারাজ বসন্ত। এক পর্যায়ে হলের ভেতরেই তাদের মধ্যে হাতাহাতি হয়। এরপর হল থেকে বেরিয়ে যান ওই ব্যক্তি।

সবাই ভেবেছিল, ঘটনা শেষ। কিন্তু কিছুক্ষণ পর হঠাত ওই ব্যক্তি বন্দুক নিয়ে সিনেমা হলে প্রবেশ করেন এবং গুলি ছোঁড়েন। প্রথমে লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয় গুলি ওই যুবক অর্থাৎ বসন্তের গায়ে আঘাত হানে।

এই ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সিনেমা হলে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে বসন্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, তিনি এখন শঙ্কামুক্ত। অন্যদিকে যে ব্যক্তি গুলি চালিয়েছেন, তাকে খোঁজা শুরু করেছে পুলিশ। তিনি কোথায় বন্দুক পেয়েছেন, পূর্বের কোনো শত্রুতা ছিল কিনা, এসবের তদন্ত চলছে।

উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ সিনেমার সিকুয়েল ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। দুটি সিনেমাই নির্মাণ করেছেন প্রশান্ত নীল। মূল চরিত্রে অভিনয় করেছেন কন্নড় সিনেমার তারকা যশ। দ্বিতীয় পর্বে আরও আছেন সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি, প্রকাশ রাজ প্রমুখ।


একাত্তর/এসএ

আটকদের অনুজ থাপন নামের একজন বুধবার আত্মহত্যার চেষ্টা করেন । আশঙ্কাজনক অবস্থায় তাকে মুম্বাইয়ের সেন্ট জ্জ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরেই তার মৃত্যু ঘটে।
‘ভাইজান’ খ্যাত বলিউড সুপারস্টার সালমান খানের বাসার বাইরে গুলিবর্ষণের ঘটনার তৎপর মুম্বাই পুলিশ। রোজই সামনে আসছে নতুন নতুন তথ্য। সম্প্রতি দুই অভিযুক্তকে গ্রেপ্তারের পর ক্রাইম ব্রাঞ্চের হাতে আরও অনেক...
এবারের পূজাতে জয়া আহসানের চারটে ছবি মুক্তি পেয়েছে। সবগুলো ছবিই খুব ব্যানারে তৈরি, নামী পরিচালকের ছবি।
একের পর এক বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে 'কেজিএফ: চ্যাপ্টার টু'। চলচ্চিত্রটি তৈরি করছে নতুন ইতিহাস। ইতিমধ্যেই অগ্রিম টিকিট বুকিংয়ের মধ্য দিয়ে এসএস রাজামৌলির 'বাহুবলী: দ্য কনক্লুশন' সিনেমার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর