সালমানের বাসায় গুলির ঘটনার নতুন তথ্য

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৪:৫৯ পিএম

‘ভাইজান’ খ্যাত বলিউড সুপারস্টার সালমান খানের বাসার বাইরে গুলির ঘটনার তৎপর মুম্বাই পুলিশ। রোজই সামনে আসছে নতুন নতুন তথ্য। সম্প্রতি দুই অভিযুক্তকে গ্রেপ্তারের পর ক্রাইম ব্রাঞ্চের কাছে আরও কিছু তথ্য এসেছে।

গত রোববার সকাল পাঁচটার দিকে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি ছোড়ে। তারা মোটরসাইকেলে করে এসে এই হামলা করে।

পরে সোমবার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হন বিক্কি ও সাগর নামের দুই অভিযুক্ত। মঙ্গলবার আদালতে পাঠানোর পর আদালত তাদের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বিক্কি ও সাগর জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাদের ১০ রাউন্ড গুলি ছোড়ার কথা বলা হয়েছিলো। এ কাজের জন্য মোটা অঙ্কের অর্থ চুক্তি করেছিলেন তারা। অগ্রিম হিসেবে দেয়া হয়েছিলো এক লাখ টাকা। মোট পাঁচ লাখের বাকি টাকা পাওয়ার কথা ছিলো কাজের পর।

তারা পুলিশকে জানান, জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই তাদের এ কাজের জন্য নিযুক্ত করেছিলেন। আনমোল চেয়েছিলেন ১৯৯৮ সালে যোধপুরের কাছে মথানিয়ার বাবড়ে কৃষ্ণকায় হরিণ শিকারের জন্য সালমানকে উপযুক্ত শাস্তি দিবেন।

দুই অভিযুক্ত পুলিশকে জানিয়েছে, তাদের শুধু সালমানকে ভয় দেখাতে বলা হয়েছিলো। অভিনেতাকে হত্যার কথা বলা হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, বিক্কি দশম এবং সাগর চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। হামলার আগে তারা ২৪ ফেব্রুয়ারি মুম্বাইতে আসেন। পানভেলে একটি ঘর ভাড়া নেন।

এদিকে হামলার ঘটনায় আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পুলিশ প্রাথমিকভাবে ওই ব্যক্তির সঙ্গে আনমোল বিষ্ণোইয়ের যোগসূত্র পেয়েছে।

এনএন/আরএ
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এবং আইকনিক অভিনেত্রীদের একজন মধুবালা। ১৯৩৩ সালের ১৪ ফেব্রুয়ারি মমতাজ জাহান বেগম দেহলভি নামে জন্ম নেওয়া এই অভিনেত্রী ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি মাত্র ৩৬...
দর্শকদের সব ধারণা ভুল প্রমাণ করে 'বিগ বস ১৯' মৌমুসের শিরোপা জয় করলেন অভিনেতা গৌরব খান্না। সংযত আচরণ, উপস্থিত বুদ্ধি এবং দারুণ বুদ্ধিমত্তার জোরেই তিনি প্রতিযোগিতার দৌড়ে সবাইকে পেছনে ফেলেছেন।
কাতারের দোহার মঞ্চে তাদের দুজনের একটি পারফরম্যান্সের ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে চরম বিতর্ক ও সমালোচনা। দর্শকদের মতে, এই পারফরম্যান্সটি ছিল ‘চরম অস্বস্তিকর’।
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর