একযুগ অপেক্ষার অবসান, মুক্তি পেলো জেমসের নতুন গান

আপডেট : ০২ মে ২০২২, ০৮:১৩ পিএম

দেশের সংগীত প্রেমিদের মাঝে এবার ঈদের সবচেয়ে বড় অপেক্ষার জীবন্ত কিংবদন্তী জেমস-এর নতুন গান মুক্তির। অবশেষে অবসান হলো সেই অপেক্ষার। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জেমস-এর ফেইসবুক পেজে একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে গানটি মুক্তির ঘোষণা দিয়েছিল জেমস। কথা দিয়েছিল চাঁদরাতে একযুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউটিউবে ‘বসুন্ধরা ডিজিটাল’ নামে একটি চ্যানেল থেকে মুক্তি পাবে তার নতুন গান 'আই লাভ ইউ'।

বন্ধুদের দেওয়া কথা রেখেছেন জেমস, দিনের আলো নিভতেই চাঁদ হয়ে ফিরে এলেন চাঁদরাতে। টানা ১২ বছর পর সোমবার ঠিক সন্ধ্যা সাতটায় অন্তর্জালে উন্মুক্ত হলো নগরবাউলের নতুন গান ‌‘আই লাভ ইউ’।

আগেই কথা দিয়েছিলেন, তার এই গান মাঠে-ময়দানের বন্ধুদের জন্য উৎসর্গ করা। ভিডিওতে সেই চিত্র স্পষ্ট; মাঠে-ময়দানে নানা বয়স-পেশা-শ্রেণীর বন্ধুদের চারপাশে জেমস ঘুরে বেড়াচ্ছেন গিটার হাতে। অনুভব করছেন- তাদের প্রতি ভালোবাসার টান। মঞ্চে উঠে দ্যর্থহীন কণ্ঠে সেই বন্ধুদের উদ্দেশে বলছেন- ‘আই লাভ ইউ’। বোঝাতে চেয়েছেন- মঞ্চ আর মাঠের মধ্যে সাম্যবাদের অসাধারণ এক গল্প।

গানটি যৌথভাবে লিখেছেন জেমস ও বিশু। সুর-সংগীত যথারীতি জেমস। নান্দনিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

গানের কথাগুলো এমন, ও বন্ধু তোরাই আমার জান/ তোরাই আমার গান/ তোদের ছাড়া বন্ধু আর/ গাইতে চায় না প্রাণ/ মঞ্চে আমি আর মাঠে তুমি/ একই সুরে বাঁধা আছি/ একই পথের পথিক মোরা/ একই পথে চলি/ আই লাভ ইউ আইলাভ ইউ আই লাভ ইউ...।

গানটির কথা ও দৃশ্য দেখলে যে কোনও গানপ্রেমী ভিজবেন ভরা জোছনায়। মনে হবে, এটি শুধু গান নয়- অটোবায়োগ্রাফি। যে গানের মধ্যদিয়ে মৃদুভাষী এই কিংবদন্তি শোনাতে চেয়েছেন- সকল মানুষের প্রতি তার নিখাদ ভালোবাসার গল্পটা। গানের দৃশ্যে প্রকাশ করেছেন তার পুরনো ছবি ও অ্যালবাম প্রচ্ছদগুলো। যে গানগুলোর মধ্যদিয়ে তিনি আজ এই পর্যন্ত।


একাত্তর/এসএ

পপ দুনিয়ার সেনসেশন দুয়া লিপা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে। অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ১৫...
বাংলাদেশের বিখ্যাত কবি হেলাল হাফিজের লেখা ছবিটির মূল গান ‘কষ্ট’ মুক্তি পেয়েছে ইউটিউবে।
‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ -এ সংক্রান্ত গানটি সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোস্যাল মিডিয়ার যুগে ‘ভাইরাল’ শব্দটি ‍খুব পরিচিত। তাহসান-ফারিণের ‘রঙে রঙে রঙিন হব’ গানটি এখন ভাইরাল । কারণ এই গানের ইউটিউব ভিউ দেখলেই তা বোঝা যায়। বর্তমানে মিউজিক বিভাগের ট্রেন্ডিংয়ে এই গানটি উঠে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর