ইউটিউব ট্রেন্ডিংয়ে এক নম্বর তাহসান-ফারিণের গান!

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৩৭ পিএম

জনপ্রিয় ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ‘রঙে রঙে রঙিন হব’ গানটিতে জুটি বেঁধেছিলেন সংগীতশিল্পী তাহসান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। হানিফ সংকেত মানেই এক দারুণ চমক, তাই তো দুই ভুবনের দুই তারকাকে নিয়ে রঙিন করেছেন এবারের ঈদ ‘ইত্যাদি’।

তাহসান-ফারিণের গানটি ইত্যাদিতে প্রচারের পর প্রশংসার জোয়ারে যেন দর্শক-শ্রোতার মনে সুরের জলোচ্ছ্বাস। সংগীতশিল্পী না হয়েও দারুণভাবে গান গেয়ে ভক্তদের মাতোয়ারা করে দিয়েছেন ফারিণ। কেউ ভাবতেও পারেনি এত ভালো করবেন এই অভিনয়শিল্পী। নিজের গাওয়া প্রথম গানেই বাজিমাত করেছেন ফারিণ। গানের কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

সোস্যাল মিডিয়ার যুগে ‘ভাইরাল’ শব্দটি ‍খুব পরিচিত। তাহসান-ফারিণের ‘রঙে রঙে রঙিন হব’ গানটি যে এখন ভাইরাল, তা ইউটিউব ভিউ দেখলেই বোঝা যায়। বর্তমানে মিউজিক বিভাগের ট্রেন্ডিংয়ে এই গানটি উঠে এসেছে এক নম্বরে। গত কয়েক দিনে ভিউ প্রায় ৮ মিলিয়ন। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত উপস্থাপক হানিফ সংকেতও। পোস্ট করেছেন নিজের সামাজিক মাধ্যমে। তিনি লিখেছেন, ‘প্রিয় দর্শক, গত ঈদ উপলক্ষে ঈদের বিশেষ ইত্যাদিতে প্রচারিত সবগুলো গানই আপনারা পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত। গানটির মধ্যে শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিণের গাওয়া “রঙে রঙে রঙিন হব” গানটি আপনাদের বিচারে সেরা গান নির্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগে এক নম্বর স্থানে উঠে আসে, যা এখনো অটুট আছে।’

হানিফ সংকেত আরো লিখেছেন, ‘আমরা সব সময় চেষ্টা করি ইত্যাদির গানগুলোর কথা, সুর ও শিল্পী নির্বাচন যেন ব্যতিক্রমী হয়। হাজার হাজার দর্শক গানটির প্রশংসা করে গীতিকার, সুরকার ও শিল্পী নির্বাচনের বিষয়টিকে প্রশংসা করেছেন।’

 

এনএন
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
পপ দুনিয়ার সেনসেশন দুয়া লিপা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে। অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ১৫...
বাংলাদেশের বিখ্যাত কবি হেলাল হাফিজের লেখা ছবিটির মূল গান ‘কষ্ট’ মুক্তি পেয়েছে ইউটিউবে।
‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ -এ সংক্রান্ত গানটি সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর