সৈকতে দাঁড়িয়ে নতুন ছবি প্রকাশ করে যা বললেন পরীমনি

আপডেট : ০৯ মে ২০২২, ১০:০৫ পিএম

বছরের মে মাসের প্রথম রোববারে বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। এদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন চিত্রনায়িকা পরীমনি। যদিও চলতি সপ্তাহেই বেবিবাম্পের ছবি দিয়েছিলেন অন্তঃসত্ত্বা পরী।

রোববার (৮ মে) রাতের ছবিতে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছেন পরীমনি। পেছন থেকে তাকে জড়িয়ে ধরে আছেন স্বামী শরিফুল রাজ। ছবিতে পরীর বেবিবাম্প পুরোপুরি স্পষ্ট। ক্যাপশনে মা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই নায়িকা গর্ভ ধারণের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে আছেন বলেও জানান।

image

ফেসবুকে ছবি পোস্ট করে পরীমনি ক্যাপশনে লিখেছেন, ‘এই যে দ্বিতীয় ত্রৈমাসিক। শুভ মা দিবস।’ সেই সঙ্গে রাজের প্রতিও ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী।

সমুদ্রপাড়ে পরী-রাজের ছবিটি তুলেছেন আরিফ আহমেদ। এমন অসাধারণ ছবির জন্য এই চিত্রগ্রাহককেও ধন্যবাদ জানান পরীমনি।

আরও পড়ুন: নন্দিত গীতিকার কে জি মোস্তফা আর নেই

image

প্রসঙ্গত, গত জানুয়ারির শুরুতেই জানা যায়, মা হতে যাচ্ছেন পরীমনি। এরপর থেকে জীবন-যাপনেও সতর্কতা অবলম্বন করছেন এই নায়িকা। শুটিং থেকেও আপাতত নিয়েছেন বিরতি।


একাত্তর/আরএ

মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর