মা দিবসে প্রিয়ঙ্কার মা হয়ে ওঠার ছবি ভাইরাল

আপডেট : ১০ মে ২০২২, ১২:৪২ পিএম

অবশেষে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরার সুখ মিললো বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার। সেই ছবি নিজের ইন্সটাগ্রাম একাউন্টে প্রকাশ করেই মা দিবস উদযাপন করেন চোপড়া-জোনাস দম্পতি।

একদিনেই লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে সেই ছবি।

গেলো বছর সন্তান নেয়ার সিদ্ধান্ত নেন এই দম্পতি। তবে নিজের গর্ভে নয় বরং সারোগেট মায়ের মাধ্যমে তাদের সন্তান পৃথিবীতে আসবে এমন ঘোষণার পর সমালোচনার মুখে পড়েন সাবেক এই বিশ্বসুন্দরী।

যদিও সমালোচনার মুখে থমকে থাকেননি চপড়া-জোনাস দম্পতি। সব কিছু ঠিকঠাকই চলছিলো। তবে তাদের কন্যা ‘মালতী মেরি’ নির্ধারিত জন্ম তারিখের অনেক আগেই পৃথিবীতে চলে আসে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘মালতী মেরি চোপড়া জোনাস’ এর পৃথিবীতে আসার খবর দেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু কোন ছবি প্রকাশ করেননি তিনি।

অবশেষে মা দিবসে কণ্যার ছবি দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া জানান, একশ দিনেরও বেশী সময় এন আই সি ইউতে যুদ্ধ শেষে অবশেষে মায়ের কোলে ফিরেছে তার কণ্যা মালতী। 

তার এই যাত্রায় চ্যালেঞ্জও কম ছিলো বলেই জানিয়েছেন হলিউড আর বলিউডে সমানভাবে দাপিয়ে বেড়োনো এই অভিনেত্রী।

যারা পাশে থেকেছেন তাদেরকেওধন্যবাদ জানাতে ভুলেননি প্রিয়াঙ্কা। বিশেষ করে তাকে মাতৃত্বের স্বাদ দেবার জন্য কণ্যার বাবা নিক জোনাসের প্রতিও  কৃতজ্ঞতা জানান প্রিয়াঙ্কা চোপড়া।

আরও পড়ুন: প্রবল ‘অশনি’ দুর্বল হচ্ছে, ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

বলিউডের এক সময়ের সুপারহিট নায়িকা প্রিয়ঙ্কা চোপড়া সমানভাবে আলোচনায় থেকেছেন হলিউডের বেশ কিছু সিনেমা আর সিরিয়ালে অভিনয় করে।  নিজের চেয়ে কম বয়সী গায়ক জোনাসকে বিয়ে করে আলোড়ন তৈরি করেন বলিউড জগতে। এরপর সারোগেসির মাধ্যমে মা হবার কথা জানিয়ে আবার সমালোচনায় আসেন প্রিয়াঙ্কা।

কিন্তু মা দিবসে কণ্যাকে বুকে জড়িয়ে প্রমাণ করলেন, ‘সব ভালো তার, শেষ ভালো যার’।

 

একাত্তর/আরবিএস  

বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর মসনদে বসলেন রূপালি পর্দার সুপারস্টার ‘থালাপাতি’ বিজয়। তবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিজয়ের এই রাজকীয় শপথ অনুষ্ঠানের সব আলো যেন কেড়ে নিলেন দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণান।...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর