মুক্তি পেলো 'মুজিব' এর ট্রেলার

আপডেট : ১৯ মে ২০২২, ১১:২৮ পিএম

অনেক প্রতীক্ষার পর প্রকাশ পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটির ট্রেলার।  বৃহস্পতিবার (১৯ মে) রাত ১০টায় দেড় মিনিটের এ ট্রেলারটি প্রকাশিত হয়। 

ট্রেলার শুরু হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিয়ে। ভাষণের মাঝে মাঝে দেখানো হয়েছে ফরিদপুর জেলে থেকে বঙ্গবন্ধু কীভাবে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। দেখানো হয়েছে কীভাবে সারাদেশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছেন। তার রাজনৈতিক ক্যারিয়ারে অবদান থাকা হোসেন শহীদ শোহরাওয়ার্দীকেও এক পলক দেখানো হয়েছে। এসেছে তাজউদ্দিন আহমেদ, খন্দকার মোশতাকসহ শেখ হাসিনা। দেখানো হয়েছে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু বলছেন,  বাংলাদেশ ভারত ভাই ভাই।

আরও দেখানো হয়েছে ২৬ মার্চের প্রথম প্রহরে কীভাবে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাকে গ্রেফতারের বিষয়টিও দেখানো হয়েছে। 

এ ট্রেলারটি মূল ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে উন্মুক্ত করা হয়েছে। সেখানে ছবির পরিচালক শ্যাম বেনেগালসহ উড়ে গিয়েছেন এর প্রধান অভিনয়শিল্পীরা।

‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। এই সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে। মুক্তি পাবে আগামী সেপ্টেম্বর মাসে।



একাত্তর/এসএ

'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর