মাদককাণ্ডে বেকসুর খালাস শাহরুখপুত্র আরিয়ান

আপডেট : ২৭ মে ২০২২, ০৩:৩১ পিএম

অনেক নাটকের পর অবশেষে বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে বেকসুর খালাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা বা এনসিবি। 

শুক্রবার (২৭ মে) দেয়া সংস্থার চার্জশিটে বলা হয়েছে, শাহরুখপুত্রের কাছে কোনও মাদক পাওয়া যায়নি। 

গত বছর অক্টোবর মাসে প্রমোদতরীতে পার্টি চলাকালীন অভিযান চালায় এনসিবি। আরিয়ান ও তার দুই বন্ধুকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। বেশ কিছু দিন জেলে কাটানোর পর জামিনে ছাড়া পান আরিয়ান। 

২০২১ সালের ২ অক্টোবর প্রমোদতরী থেকে আরিয়ান তার দুই বন্ধু মুনমুন ধমেচা আরবাজ মার্চেন্টসহ গ্রেফতার হন। প্রায় এক মাস পরে মুম্বাই হাইকোর্ট জামিন দেয় শাহরুখপুত্র এবং তার দুই বন্ধুকে। মামলার তদন্ত প্রথমে ছিল এনসিবি মুম্বাই শাখার হাতে। পরে তদন্তের ভার নেয় বিশেষ তদন্তকারী সংস্থা বা সিট। সেই মামলাতেই শুক্রবার (২৭ মে) ৬ হাজার পাতার চার্জশিট পেশ হয়েছে।


একাত্তর/এআর

অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর