জায়েদ আম্মুকে ডিস্টার্ব করেন: মৌসুমীর ছেলে

আপডেট : ১৩ জুন ২০২২, ০৭:০২ পিএম

জায়েদ খান ও মৌসুমী ইস্যুতে আগুনে ঘি ঢাললেন মৌসুমী-ওমর সানীর ছেলে ফারদিন এহসান। জায়েদ খান তার মা'কে বিরক্ত করেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৩ জুন) এক অডিও বার্তায় মৌসুমী জানান, জায়েদ খান তাকে কখন অসম্মান বা বিরক্ত করেনি। কিন্তু তার ছেলে জানালেন, জায়েদ খান বিরক্ত করেন।

তিনি বলেন, ‘শুধু আমার আম্মা না, উনি (জায়েদ খান) কমবেশি সবাইকে হ্যারাস করে থাকেন। উনি আমার আব্বুর সাথেও বেয়াদবি করেছেন, আম্মুর সাথেও করেছেন। কিন্তু আম্মু ভেবেছেন, বিষয়টা সিভিল ম্যাটার, এটা ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমরা নিজেরাই সলভ করবো।’

আরও পড়ুন: মৌসুমীর মন্তব্যের উত্তরে যা বললেন ওমর সানী

ফারদিন আরও জানান, জায়েদ খানের বিরক্ত করার প্রমাণ এখন সবার সামনে হাজির করবেন না। জায়েদ তার ব্যবসারও ক্ষতি করার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন তিনি।

মৌসুমী কেন জায়েদের পক্ষ কথা বললেন, এমন প্রশ্নে ফারদিন বলেন, ‘এটা নিয়ে যেন এত কাদা ছোঁড়াছুড়ি না হয়, সেই চিন্তা থেকেই আম্মু কথাগুলো বলেছেন। যেন বিষয়টা দ্রুত ঠাণ্ডা হয়।’ 

বাবা-মার মধ্যে সম্পর্ক প্রসঙ্গে ফারদিন বলেন, সব ঠিক আছে। আমি তো আমার আব্বুকে পাচ্ছি, আম্মুকেও পাচ্ছি। হ্যাঁ, অনেক বিষয় নিয়ে মনোমালিন্য থাকে। আমিও বিয়ে করেছি। আমাদেরও তো হয়। এটা স্বাভাবিক। তবে আব্বু আম্মু দুজন চাচ্ছেন যেন বিষয়টা দ্রুত সমাধান হয়ে যায়। ছেলে হিসেবে আমি তো আব্বু আম্মু দুজনকেই চাইবো।


একাত্তর/এআর

বাংলা সিনেমার প্রিয় মুখ, জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী আজ পা দিলেন জীবনের ৫২তম বছরে। দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকের হৃদয়ে রাজত্ব করছেন এই নায়িকা। চিরচেনা হাসি, মায়াবী চোখ আর পর্দায় সাবলীল...
বরাবরই ঈদ উপলক্ষ্যে নতুন সিনেমা ঘিরে সিনেমাপ্রেমীদের থাকে ভীষণ আগ্রহ । প্রযোজক-পরিচালকরাও এবারের ঈদে বেশ উৎসাহ নিয়ে সিনেমা মুক্তি দিতে যাচ্ছেন। এখন পর্যন্ত মুক্তির দ্বারপ্রান্তে রয়েছে ১৪টি সিনেমার...
জন্মদিনে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী। শুক্রবার (১৭ জুন) বিয়েবন্ধনে আবদ্ধ হন এই গায়িকা।তবে বিয়ে হয়েছে জুম মিটিংয়ের মাধ্যেম। কারণ, বর যুক্তরাষ্ট্র প্রবাসী...
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিনেতা ওমর সানী তার ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে এক টেবিলে মুখোমুখি বসে খাবার খেতে দেখা যায় মৌসুমী-সানীকে।এর আগে একই বাড়িতে থেকেও গত...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর