চলে গেলেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৩:০৭ পিএম

চলে গেলেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র। শনিবার (৩০ জুলাই) রাত ১২টায়  কলকাতার চেতলায় নিজের বাড়িতেই মারা যান এই কিংবদন্তী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮১ বছর। ২০১৫-তে সেরিব্রাল অ্যাটাক হয় তার। তখন থেকেই অসুস্থ ছিলেন এই শিল্পী। এরপর শনিবার সকাল থেকেই শ্বাসকষ্ট শুরু হলে রাতেই মারা যান তিনি। 

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মজিলপুরে বাড়ি তাঁর। বাবা ছিলেন পণ্ডিত মোহিনীমোহন মিশ্র এবং মা ভবানী দেবী। শিল্পী নির্মলার পরিবার ছিলো সঙ্গীতমুখর। আর স্বামী প্রদীপ দাশগুপ্তও ছিলেন একজন গায়ক এবং গীতিকার।

বাঙালী এই গায়িকা আধুনিক বাংলা গানে ছিলো বেশ জনপ্রিয়। দর্শকদের অসংখ্য গান উপহার দিয়েছেন এই গুণী শিল্পী। এর মধ্যে আছে এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, সেই একজন দিও না তাকে মন, আবেশে মুখ রেখে, বলো তো আর্শি, আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী, কাগজের ফুল বলে, ও তোতা পাখি রে, উন্মনা মন স্বপ্নে মগনের মতো দারুণ সব গান। 

আর দর্শকদের মাতিয়ে রেখেছিলেন তুমি আকাশ এখন যদি, আমি হারিয়ে ফেলেছি গানের সাথীরে, রিমিঝিমি রিমিঝিমি, আবিরে রাঙালো কে আমায়, চোখের মণি হারিয়ে খুঁজির’ মতো গান দিয়ে। এছাড়াও, গীতিনাট্যেও ছিলো তার সরব ভূমিকা। 

এরপর অসংখ্য নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, শ্যামা সঙ্গীত, দেশাত্মবোধক গান এবং লোকসঙ্গীতও গেয়েছেন কিংবদন্তী এই শিল্পী।  



একাত্তর/ এনএ

পপ দুনিয়ার সেনসেশন দুয়া লিপা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে। অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ১৫...
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে রোববার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগের শনিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা...
দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন।
তামিল চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা মাধান বব মারা গেছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর