লুঙ্গি পরায় টিকিট না পাওয়ার অভিযোগ, সিনেপ্লেক্সের দুঃখপ্রকাশ

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০৩:০৯ পিএম

বহুদিন পর সাম্প্রতিক সময়ে ঢালিউড ইন্ডাস্ট্রির সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। পর পর বেশ কয়েকটি আলোচিত সিনেমা আসায় দর্শকদের এমন প্রতিক্রিয়া বলে মত সংশ্লিষ্টদের। তবে, সিনেমা দেখতে আসা দর্শকদের নানান সময়ে বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় বলেও অভিযোগ রয়েছে।

বুধবার (৩ আগস্ট) এমনি এক বাজে ঘটনার সম্মুখীন হন এক বৃদ্ধ। অভিযোগ, লুঙ্গি পরে প্রেক্ষাগৃহে আসার কারণে তিনি টিকিট পাননি, ফলে সিনেমা না দেখেই ফিরতে হয়েছে তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৪ সেকেন্ডের সেই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। এরপর এ নিয়ে মুখ খুলেছে কর্তৃপক্ষও।

স্টার সিনেপ্লেক্স বলছে, পুরো বিষয়টি দুর্ভাগ্যজনকভাবে ভুল বোঝাবুঝির ফল। একইসাথে ঘটনাটিতে বিস্ময় প্রকাশ করে এ বিষয়ে সঠিক তদন্ত করা হবে বলেও জানিয়েছে তারা।

স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সংস্থায় এমন কোনো নিয়ম বা নীতি নেই, যেখানে লুঙ্গি পরার কারণে একজন ব্যক্তির কাছে টিকিট বিক্রি করা হবে না। আমরা জানাতে চাই, আমাদের সিনেমা হলে সবাই নিজেদের পছন্দের সিনেমা দেখার জন্য সবসময় স্বাগত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফল। এ ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা এই ঘটনাটি তদন্ত করছি, যেন ভবিষ্যতে এ ধরনের ভুল বোঝাবুঝি না হয়।’

image


এতে আরো বলা হয়, ‘স্টার সিনেপ্লেক্স পরিবার, আমাদের গ্রাহকদের সেরা সিনেমাটিক অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই ভদ্রলোককে তার পরিবারের সাথে আমাদের সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই।’

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঘটনা প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, পোশাক পরা নিয়ে আমাদের বৈষম্যমূলক কোনো নিয়মই নেই। এটা দুঃখজনক ঘটনা। আসলে কী ঘটেছিল, তা জানতে এর তদন্ত করা হচ্ছে।


একাত্তর/আরএ

রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
দুই দশকের দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন রুনা খান। তবে এবার তিনি হাজির হচ্ছেন একেবারেই নতুন এক রূপে। নির্মাতা জুলফিকার জাহেদীর ‘রক্তছায়া’ নামের একটি...
ঢালিউডে আবারও আলোচনায় পরিচালক রায়হান রাফী। 'তুফান' এর পর এবার তিনি ঈদুল আজহায় নিয়ে আসছেন নতুন অ্যাকশন থ্রিলার 'তাণ্ডব'। এই সিনেমার কেন্দ্রবিন্দুতে আছেন সুপারস্টার শাকিব খান।
ঢালিউড মেগাস্টার শাকিব খানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর