বাচসাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ফালগুনী-শপথ

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৫:৪১ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) -এর ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফালগুনী হামিদ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শপথ চৌধুরী।

বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার রফিকুজ্জামান ১৪ আগষ্ট চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। কোনো বৈধ প্রার্থী না থাকায় ফালগুনী-শপথ পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেছেন বাচসাস নির্বাচনের ৫ সদস্যের  নির্বাচন কমিশন বোর্ড। 

প্রধান নির্বাচন কমিশনার রফিকুজ্জামান জানান, সভাপতি পদে ফালগুনী হামিদের বিপরীতে কাজী ফারুক বাবুল মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

দুই বছরের জন্য নির্বাচিত এই কার্যকরী কমিটিতে আরও আছেন সহ-সভাপতি আবিদা নাসরিন কলি, সহ-সভাপতি সৈকত সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মইনুল হক রোজ, অর্থ সম্পাদক মঈন আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক লিমন আহমেদ, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক জনি হক, ক্রীড়া সম্পাদক মাহমুদুর মানজুর, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক শ্রাবণী রাখী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর সামী, দফতর সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া।

কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম খলিল খোকন, কামরুজ্জামান বাবু, তুষার আদিত্য, রেজাউল করিম রেজা, এম এস রানা, শফিক আল মামুন, দাউদ হোসাইন রনি, আল কাছির ভূঁইয়া ও এটিএম মাকসুদুল হক।

পুননির্বাচিত সভাপতি ফালগুনী হামিদ বলেন, আগেরবার যখন নির্বাচিত হলাম, তখন করোনার কারণে প্রায় ১৫ মাস আমরা অনেকগুলো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। তারপরেও আমরা বিভিন্ন ত্রাণ কার্যক্রম চালু করেছিলাম। চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে সভা সেমিনার করেছি। একটি সফল পরিবার দিবস করেছিলাম। এবারে অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে শপথ চৌধুরী বলেন, সুসাংবাদিকতার দিকে জোর দিতে চাই। আমাদের সাংবাদিকদের পেশাগত কাজে যেন কোনো সমস্যা না হয়, সাংবাদিকদের কল্যাণে যা যা করা দরকার এবং সবশেষ কমিটি যে ধারাবাহিকতায় কাজ করেছে, তা এগিয়ে নেয়া এবং সৃজনশীল কিছু করার চেষ্টা করব।

নির্বাচন কমিশন বোর্ডে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন রফিকুজ্জামান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রেজাউল হক শামীম, ইকবাল রাশেদ, আলী ইমাম সুমন ও মোহাম্মদ জসিম উদ্দিন।


একাত্তর/এআর

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে নতুন সভাপতি পদে কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল নির্বাচিত হয়েছেন।
‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।
আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনীতি অঙ্গনের উৎসবের আমেজ লেগেছে বিনোদন জগতেও। রাজনীতিকদের পাশাপাশি শোবিজ জগতের তারকারাও কিনেছেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম।
জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ব্যাপক তোড়জোড় চলছে। শুক্রবার এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১৮ জনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর