ললিত-সুস্মিতা সম্পর্ক শুরু না হতেই ভাঙনের সুর

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৪ পিএম

সম্পর্কের শুরু হতে না হতেই ভাঙনের সুর। অবাক হলেও, বলিউড তারকা সুস্মিতা সেনের সঙ্গে ভারতের ধনকুবের ললিত মোদির সম্পর্কে এখন ভাঙনের দিকে।

পরিচিতি ও স্বজনদের মধ্যে বিষয়টি কেউ কেউ জানলেও এনিয়ে মুখ খুলছেন না। তবে ললিত মোদির সাম্প্রতিক কিছু আচরণ সেই কথাই বলছে।

মাস দুয়েক আগে বেশ ঘটা করে বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কের ঘোষণা করেছিলেন আইপিএলের সাবেক কর্তা ও ধনী ব্যবসায়ী ললিত মোদি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া সেই পোস্টে সুস্মিতাকে ‘বেটারহাফ’ বলে পরিচয় দিয়েছিলেন। এও জানিয়েছিলেন, খুব শিগগিরই তারা বিয়েও করবেন।

সেই ঘোষণার দুই দিন পর সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনও নিজের ইনস্টাগ্রামে জানিয়ে দেন তিনি ললিতের সঙ্গে সময়টা উপভোগ করছেন এবং হাওয়ায় ভাসছেন।

ঘোষণার পরেই বদলে গিয়েছিল ডিপি এবং ইনস্টাগ্রামের বায়ো। যেখানে সুস্মিতার সঙ্গে ছবি এবং সম্পর্কের কথা লেখা ছিলো। এর দুই মাসের মধ্যেই বদলে গেল চেনা দৃশ্য।

সম্প্রতি ইনস্টাগ্রামের বায়ো এবং ডিপি বদলে ফেলেছেন ললিত। যেখানে শুধু তার একার ছবি। এমনকি সুস্মিতার সঙ্গে সম্পর্কের কথাও মুছে ফেলেছেন। তবে কি নতুন সম্পর্কে ফাটল ধরল?

ললিত মোদি কী তাই বোঝাতে চেয়েছেন বায়ো আর ছবি বদলে দিয়ে। এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। বি টাউনে এনিয়ে শুরু হয়ে গেছে কানাঘুষা।

image


এদিকে কিছু দিন ধরেই সুস্মিতা ও তার প্রাক্তন প্রেমিক রোহমান সোলের সম্পর্ক নিয়ে আবারো সরগরম বলিপাড়া। বিচ্ছেদের পরেও একাধিকবার জনসমক্ষে দেখা গিয়েছে তাদের।

আরও পড়ুন: নির্মাতা পলাশের গানচিত্রে নাগরিক বৃষ্টির বন্দনা

সম্প্রতি ‘লাল সিং চাড্ডা’র স্ক্রিনিংয়ে, মুম্বাইয়ে এক শপিংমলে, এমনকি পারিবারিক অনুষ্ঠানেও সুস্মিতার সঙ্গে দেখা গিয়েছে রোহমানকে।

তাহলে কি প্রাক্তন প্রেমিকের সঙ্গে সুস্মিতার আবারও ঘনিষ্ঠতার কারণেই কি ললিতের সঙ্গে মনোমালিন্যের শুরু, সেকারণেই কি বিচ্ছেদের সিদ্ধান্ত, জানতে অপেক্ষায় করতেই হচ্ছে।


একাত্তর/আরএ

বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর